বেঙ্গল টাইমস প্রতিবেদন: ভোটের দিন জানিয়েই দিল নির্বাচন কমিশন। রাজ্য সরকার যেমন নির্ঘণ্ট চেয়েছিল, কার্যত তাতেই সিলমোহর দিল কমিশন। তিন দফায় ভোট। শুরু হচ্ছে ১ মে। পরের দুই দফা ৩ ও ৫ মে।
প্রথম দফায় মুর্শিদাবাবাদ ও বীরভূম ছাড়া দক্ষিণ বঙ্গের বাকি জেলা গুলি। দ্বিতীয় দফায় ওই মুর্শিদাবাদ আর বীরভূম। শেষ দফায় উত্তরবঙ্গের ছয় জেলা। দার্জিলিং ও কালিম্পং ছাড়া বাকি কুড়ি জেলায় ভোট হবে। ফলাফল ৮ মে।
মনোনয়ন জমা শুরু ২ এপ্রিল থেকে। শেষ তারিখ ৯ এপ্রিল। মনোনয়ন পরীক্ষা ১১ এপ্রিল। প্রত্যাহারের শেষ তারিখ ১৬ এপ্রিল। নির্বাচনী আচরণবিধি চালু হয়ে গেল। এখন থেকে আর সরকারি প্রকল্প ঘোষণা, শিলান্যাস বা উদ্বোধন করা যাবে না।
