পঞ্চায়েত ভোট ১,৩, ৫ মে

বেঙ্গল টাইমস প্রতিবেদন:‌ ভোটের দিন জানিয়েই দিল নির্বাচন কমিশন। রাজ্য সরকার যেমন নির্ঘণ্ট চেয়েছিল, কার্যত তাতেই সিলমোহর দিল কমিশন। তিন দফায় ভোট। শুরু হচ্ছে ১ মে। পরের দুই দফা ৩ ও ৫ মে।
প্রথম দফায় মুর্শিদাবাবাদ ও বীরভূম ছাড়া দক্ষিণ বঙ্গের বাকি জেলা গুলি। দ্বিতীয় দফায় ওই মুর্শিদাবাদ আর বীরভূম। শেষ দফায় উত্তরবঙ্গের ছয় জেলা। দার্জিলিং ও কালিম্পং ছাড়া বাকি কুড়ি জেলায় ভোট হবে। ফলাফল ৮ মে।
মনোনয়ন জমা শুরু ২ এপ্রিল থেকে। শেষ তারিখ ৯ এপ্রিল। মনোনয়ন পরীক্ষা ১১ এপ্রিল। প্রত্যাহারের শেষ তারিখ ১৬ এপ্রিল। নির্বাচনী আচরণবিধি চালু হয়ে গেল। এখন থেকে আর সরকারি প্রকল্প ঘোষণা, শিলান্যাস বা উদ্বোধন করা যাবে না।

Previous post মাত্র ১৬ বছর বয়সে লিখেছিলেন দাদার কীর্তি!‌
Next post সময়ের কাজ কীভাবে সময়ে করবেন?‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *