আড়ালে থাকতে জানেন, তাই তো আলোড়ন ওঠে
ক্ষমতা অনেকেই পেয়েছেন। ক্ষমতার জন্য অনেকেই লড়েছেন। কিন্তু ক্ষমতা যখন হাতের নাগালে, তখন স্বেচ্ছায় এক পা পিছিয়ে আসার দৃষ্টান্ত খুব বেশি নেই। সোনিয়া গান্ধীর জীবনকে তাই শুধু রাজনীতির মাপকাঠিতে বিচার করা যায় না। হয়তো এই কারণেই তাঁর বই নিয়ে এত আগ্রহ। কারণ মানুষ শুধু একজন রাজনীতিকের কথা জানতে চায় না, জানতে চায় সেই মানুষটির কথাও, যিনি দীর্ঘদিন নিজেকে আড়ালে রেখেছিলেন। কখনও কখনও, আড়ালে থাকা মানুষের গল্পই সবচেয়ে বেশি আলোড়ন তোলে।
