হেরিটেজ ফুড ওয়াক ইন বাঁকুড়া

অন্তরা চৌধুরি অনেকবারই তো বাঁকুড়া গেছেন। কিন্তু গুইরাম পালের ঘুগনি খেয়েছেন কি? বা ধরুন পঞ্চুর চপ? মন খারাপ হলে আকাশের দিকে তাকিয়ে সতীশ নন্দীর বোঁদে খেয়েছেন কখনও? রাণীগঞ্জ মোড়ের সুবিখ্যাত...

শতবর্ষে পুজোও পেলেন না, জাস্টিসও পেলেন না

নিঃশব্দে আরও একটা দোসরা অক্টোবর পেরিয়ে গেল। এবার ছিল শতবর্ষ। কিন্তু বাঙালির কোনও হেলদোল নেই। যথারীতি, এবারও নিঃশব্দেই পেরিয়ে গেল। কেন আমরা আত্মবিস্মৃত জাতি, আরও একবার বোঝা গেল। ছুটির দিনে আমরা দিনভর সোশ্যাল মিডিয়ায় মেতে রইলাম। কিন্তু সেই স্মার্টফোনেই তো চাইলে তাঁর একটা সিনেমা দেখা যেত। ফোনে ঘাড় গুঁড়ে থাকা বাঙালিকে বিরক্ত করবেন না। ‌‌আমরা একদিকে মেতে রইলাম পুজো উদ্বোধনে, অন্যদিকে ‘‌উই ওয়ান্ট জাস্টিস’‌ এর আন্দোলনে। বেচারা তপন সিনহা। শতবর্ষে পুজোও পেলেন না, জাস্টিসও পেলেন না।
‌‌‌

এক জীবনে কত ভিন্ন সত্তার স্রোত

সেই জরুরি অবস্থার পঞ্চাশ বছর। বড় অদ্ভুত একটা ঘটনা ঘটল আমাদের কলকাতায়। আরজি কর কাণ্ডের পর আন্দোলনরত পড়ুয়ারা গেলেন লালবাজার। পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করে তাঁকে উপহার দিলেন প্রতীকী শিরদাঁড়া। সেইসঙ্গে তাঁদের দাবিসনদে ছিল, পুলিশ কমিশনারকে পদত্যাগ করতে হবে। দিল্লির হাসপাতালে তখন অচৈতন্য অবস্থায় সীতারাম ইয়েচুরি। কোথায় যেন মিলে গেল জেএনইউ ও আরজি কর। কোথায় যেন মিলে গেলেন সেদিনের তরুণ সীতারাম আর আজকের প্রতিবাদী ছাত্ররা। ইতিহাস এভাবেই ফিরে ফিরে আসে। লড়াইয়ের ব্যাটন এভাবেই এক হাত থেকে অন্য হাতে পৌঁছে যায়। ‌

শুধুই ভদ্রলোক!‌ উন্নয়নের কথা বেমালুম ভুলে যাবেন!‌

জ্যোতি বসু, পবন চামলিং এর পাশআপাশি তিনিও দীর্ঘদিনের মুখ্যমন্ত্রী হিসেবে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন। ওড়িশার মানুষের জন্য এত কিছু করার পরও মানুষ তাঁকে ক্ষমতা থেকে দূরে সরিয়ে দিলেন। ওড়িয়া ভাষা না জেনেও ওড়িয়াদের হৃদয়ে তিনি থেকে যাবেন বহুদিন।‌

ফেলে আসা পুজোর দিনগুলো

শারদ যাপন অন্তরা চৌধুরি (ভাগলপুর থেকে) সবাই বলে পুজো আসছে আসছেই ভাল। পুজো এসে গেলে কোথা দিয়ে যে তিন চার দিন কেটে যায় বোঝাই যায় না। বোঝার আগেই পুজো শেষ...

বাঙালির স্বপ্নভঙ্গের এক মহালয়া

আর কখনই তিনি মহালয়া রেকর্ড করেননি। পরের বছর, অর্থাৎ ১৯৭৭ থেকে আবার সেই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রর কণ্ঠস্বরই শুনে আসছে বাঙালি। উত্তম কুমারের জীবনে নিঃসন্দেহে এটা একটা ব্যর্থ চেষ্টা। অনেকেই বলেছেন, এটা ততটা খারাপও হয়নি। আসলে, বাঙালির কান বীরেন্দ্রকৃষ্ণর চণ্ডীপাঠ শুনতেই অভ্যস্থ ছিল। তাই নতুন এই মহালয়াকে তারা গ্রহণ করতে পারেনি।‌

ভাগ্যিস ছন্দা সেনকে এমন চিৎকার করতে হয়নি

আর বিকেল পাঁচটার বাংলা ছবি মানে, মাঝখানে থাকবে বাংলা সংবাদ। কবে কে খবর পড়বেন, আগে থেকে বাজি ধরাও চলত। আজ কে আসবেন?‌ তরুণ চক্রবতী নাকি কমলিকা ভট্টাচার্য?‌ দেবরাজ রায় নাকি ছন্দা সেন?‌ দেবাশিস বসু নাকি ইন্দ্রাণী ভট্টাচার্য?‌

বাংলার পরিচালকরা কবে আর সাবালক হবেন!‌

আচ্ছা, একসঙ্গে এত ছবি আনার হুড়োহুড়ি কেন?‌ এতে কার লাভ হচ্ছে?‌ ধরা যাক কেউ টেক্কা আর বহুরূপী দুটোই দেখতে চান। অন্য সময় হলে হয়তো দুটোই দেখতেন। কিন্তু পুজোর আবহে সব কাজ ফেলে তিনি কি সিনেমা দেখে বেড়াবেন!‌ ফলে, যা হয়!‌ একটা দেখা হয়, অন্যগুলো না দেখাই থেকে যায়। আবার পুজো পেরোলেই হল থেকে ছবিগুলো সরে যায়। তখন আর ইচ্ছে থাকলেও দেখার উপায় থাকে না। কবে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে, সেই অপেক্ষায় থাকতে হয়।