কোনও তাড়াহুড়ো নেই, কোলাহল নেই। টিপটিপ বৃষ্টিতে ছাতা মাথায় অলসভাবে লেবঙ কার্ট রোড, ভুটিয়া বস্তি, মহাকাল মন্দির ঘুরে বেড়াচ্ছিলাম। চাইনি তবু সে দেখা দিল। গুনগুন করে গান শোনালাম… আমি আপন করিয়া চাহিনি তোমারে, তুমি তো আপন হয়েছো। লাজুক হেসে মেঘের চাদরে ঘোমটা দিল।
একদিকে ডায়মন্ডের হুঙ্কার। অন্যদিকে, বাইচুংয়ের হ্যাটট্রিক। অমল দত্ত আর পিকে ব্যানার্জির সেই বাগযুদ্ধ। সেদিন যুবভারতীর গ্যালারিতে ১ লাখ ৩১ হাজার দর্শক। যা ভারতীয় ফুটবলে নজির হয়েই থেকে গেছে। সেই ডার্বির ২৫ বছর। আলো ফেললেন রজত সেনগুপ্ত।
জুলাই মাস মানেই বেশ কয়েকটা জন্ম ও মৃত্যুর প্রসঙ্গ অবধারিতভাবেই চলে আসে। শুরু হয় বিধানচন্দ্র রায়কে দিয়ে। কিংবদন্তি এই চিকিৎসক ও বাংলার নব রূপকারের জন্ম ও মৃত্যু একইদিনে। দিনটি...
একজন অভিনেতা বা খেলোয়াড় বা সাহিত্যিক যদি পারফর্মার হয়ে থাকেন, তবে একজন সাংবাদিকও পারফর্মার। কোনও রাজনৈতিক দল বা কোনও ক্লাব নিয়ে যদি আলোচনা হয়, তাহলে কাগজ বা চ্যানেলও একটি প্রতিষ্ঠান। তাদের নিয়েও আলোচনা হতে পারে। প্রাণ খুলে প্রশংসাও করতে পারেন। আবার ভাল না লাগলে সমালোচনাও করতে পারেন।
গাভাসকার হলেন সেই তেনজিংয়ের মতোই, এভারেস্ট বললেই যাঁর কথা মনে পড়ে যায়। গাভাসকারের জন্মদিনে কৈশোরের সেই সোনালি মুহূর্তগুলো তুলে আনলেন দিব্যেন্দু দে।।
রক্তিম মিত্র একেবারে খাঁটি কথাটাই বলেছেন নজরুল সাহেব। মানে, নজরুল ইসলাম। দীর্ঘদিন পুলিশের নানা দপ্তরে সুনামের সঙ্গে চাকরি করেছেন। সৎ পুলিশ বললেই যে কয়েকটা মুখ সবার আগে ভেসে ওঠে, সেই...
এরপরেও বছরের পর বছর এই কর্তারাই থেকে যান। আসলে, এই কর্তারা ভাল করেই জানেন, এই সদস্য–সমর্থকদের অধিকাংশই ফেসবুক বিপ্লবী। তাঁরা ফেসবুকে দু–চারটি চিমটি কাটবেন। এর বেশি করার ক্ষমতা এই ফেসবুক বিপ্লবীদের নেই।
শো ম্যানশিপ বা দেখনদারি একটা মারাত্মক রোগ। আপাতত এই রোগেই আক্রান্ত এই মহাতারকা। বোঝাই যাচ্ছে, টুইটার বা ইনস্টাগ্রামে যতই ফলোয়ার থাক, আসলে তিনি বড়ই নিঃসঙ্গ। সঠিক বুদ্ধি দেওয়ার লোকের বড়ই অভাব।
একবার যদি বাংলার মুখ্যমন্ত্রী আদবানির নাম ঘোষণা করে দিতেন, তাহলে সত্যিই চাপে পড়ে যেতেন মোদি অমিত শাহরা। তখন তাঁরা কী করবেন, সত্যিই ভেবে পেতেন না। বাধ্য হয়েই এই নামটা গিলতে হত। নৈতিক জয় হত মমতারই। কেন যে মমতা এই তাসটা ফেললেন না!
এখন বেড়ানোর আগেই একপ্রস্থ মানস ভ্রমণ হয়ে যায়। ফিরে এসে তো অনেকেই লেখেন। বেঙ্গল টাইমসে শুরু হচ্ছে নতুন বিভাগ— ঘোরার আগে। যাওয়ার আগেই একপ্রস্থ লিখে ফেলুন। কোথায় যাচ্ছেন, কেনই বা যাচ্ছেন, কীভাবে সন্ধান পেলেন, বুকিং করতে গিয়ে কোনও সমস্যা হল কিনা।