স্মৃতিটুকু থাক

অনেক স্মৃতি জমে থাকে। না বলা কথা হয়েই থেকে যায়। ছেলেবেলার কোনও বন্ধুর কথা মনে পড়ছে ? কোনও মাস্টারমশাই বা আত্মীয়দের কথা মনে পড়ছে ? কোনও সুখস্মৃতি ভাগ করে নিতে চান ? অতীতের কোনও ঘটনার জন্য কারও কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে চান ? কোনও যন্ত্রণার কথা বলে একটু হালকা হতে চান ?

গুড় বাতাসার আত্মকথা

গুড় বাতাসা আসলে কী ? যে যার মতো, মানে বের করে নিল। কেউ বলল, জমাট বাঁধা রক্ত। কেউ বলল, ওটা আসলে কোড ল্যাঙ্গুয়েজ। বাহিনীর জওয়ানদের জন্য ঢালাও মদ্যপানের ব্যবস্থা থাকবে। কেউ বলল, যে নিষেধ না মেনে ভোট দিতে যাবে, তার পিঠে উত্তম-মধ্যম। একেকজনের কাছে একেক মানে হোক, কথা একটাই, গুড়-বাতাসা।

হিটলারকে না বলতে হিম্মৎ লাগে

দিনটা ছিল ১৫ আগস্ট। না, তখন এই তারিখের সঙ্গে ভারতের স্বাধীনতার কোনও সম্পর্ক ছিল না। কারণ, সালটা ছিল ১৯৩৬। অর্থাৎ, স্বাধীনতার ৯ বছর আগে। কী ঘটেছিল সেই ১৫ আগস্টে?‌ বার্লিন...

বেঙ্গল টাইমস।। স্বাধীনতা সংখ্যা।।

স্বাধীনতা দিবস মানে কী?‌ খুব ছোটবেলায় মনে হত, নিছক একটি ছুটির দিন। সেইদিন পড়াশোনা নেই। বাড়ির বকাঝকা নেই। যা খুশি করা যায়। এখনও কি সেই ধারণা খুব বেশি বদলেছে?‌ শনি,...

১৫ আগস্ট এলেই বাঙালি যে গান গেয়ে ওঠে….

পাড়ায় আজকাল আর মাইক বাজে না। রেকর্ডের যুগ তো কবেই ফুরিয়েছে। ক্যাসেটও যেন লুপ্তপ্রায় প্রজাতি। তবু গান কিন্তু থেমে নেই। নানা বিবর্তনের পরেও নানা উপলক্ষে সে ঠিক বেজে ওঠে। সে পঁচিশে বৈশাখ হোক বা পয়লা জানুয়ারি। সে ছাব্বিশে জানুয়ারি হোক বা পনেরোই আগস্ট।

‌এপার বাংলায় উল্লাস, ওপার বাংলায় কান্না

আমাদের কাছে পনেরোই আগস্ট মানে স্বাধীনতা দিবস। আনন্দের দিন। কিন্তু পাশের দেশে ছবিটা অন্যরকম। সেখানে পনেরোই আগস্ট মানে মর্মান্তিক এক হত্যাকান্ড। পনেরোই আগস্ট মানেই ভয়াবহ সেই স্মৃতি। পনেরোই আগস্ট মানে যন্ত্রনার দিন, কান্নার দিন।

‌পাহাড় আবার সবকিছু ফিরিয়ে দিল

শান্তনু পাঁজা আজ শোনাব একটু অন্য রকম গল্প। না চাইতেও অনেক কিছু পাওয়ার গল্প। সেটা এপ্রিলের ১১ তারিখ। চাকরিটা ছাড়ব ছাড়ব করে ছেড়েই দিয়েছিলাম ওই দিন। সেদিনই ঠিক করি ৩...

সেটিং নেই, এখন তৃণমূলের লোককেও বিশ্বাস করানো কঠিন

সত্যিই তো, জ্যোতিবাবু বা বুদ্ধবাবুর ক্ষেত্রে এমন প্রশ্ন উঠত না কেন?‌ এমনকী, অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা দিল্লি গেলেও তো এমন প্রশ্ন ওঠে না। মমতা ব্যানার্জি গেলেই এমন প্রশ্ন ওঠে কেন?‌ এটা বরং তৃণমূল নেতৃত্ব ভাবুন।

জেলা ভাগের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি বাঁকুড়ায়

কীভাবে জেলাভাগের বিরুদ্ধে এই আন্দোলনকে সংগঠিত করা যায়, তা নিয়েও নানা মত। কেউ কেউ মনে করছেন, সব আন্দোলনকারীকে নিয়ে একটি মঞ্চ করা হোক। আবার কেউ কেউ আলাদা করে আন্দোলনের পক্ষে। কেউ কেউ এই আন্দোলনে রাজনৈতিক রঙ লাগাতে চাইছেন না। মোদ্দা কথা, বিভিন্ন মহলের দাবি, জেলাবাসীর আবেগের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত ফিরিয়ে নেওয়া হোক।

বেঙ্গল টাইমস।। কিশোর কুমার সংখ্যা।

মহানায়কের পর এবার মহাগায়ক। উত্তম কুমারের পর কিশোর কুমার। জুলাইয়ের শেষ সপ্তাহে উত্তম সংখ্যার পর এবার কিছুটা তাড়াহুড়ো করেই প্রকাশিত হল কিশোর সংখ্যা। গানের জগতে এমন বর্ণময় চরিত্র আর ক’জন...