খাজুরাহোঃ অশ্লীল নয়, অলৌকিক
তাহলে কী করবেন? এর সহজ সমাধান হল, পরদিন সকালে আবার সাইকেল নিয়ে বেরিয়ে পড়ুন। গতকাল যে মন্দিরগুলো ভালো করে দেখা হয়নি, সেগুলো আবার দেখুন। এখনও তো সাদার্ন গ্রুপের মন্দিরগুলো দেখা হয়নি। এক দিনেই খাজুরাহো দেখা শেষ করে ফেলবেন? আপনি কি এতটাই বেরসিক নাকি?
