মন্দির নির্মাণের আস্ফালন বুঝিয়ে দিল বিশ্বকবি কতখানি প্রাসঙ্গিক
রবি ঠাকুরের কবিতার শেষ পংক্তির সঙ্গেও কি আশ্চর্য মিল বর্তমান সরকারের প্রতিনিধি বা সমর্থকদের। সেখানে সাধু নরোত্তমকে ক্রুদ্ধ রাজা বলছেন, ‘ভণ্ড পামর, মোর রাজ্য ত্যাগ করে এ মুহূর্তে চলি যাও।’ দেশের এই দারুণ দুর্দিনে ‘রামমন্দির’ নির্মাণের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুললেই জবাব আসছে, ‘দেশদ্রোহী। হিন্দুত্বের কলঙ্ক। ভারতবর্ষ ছেড়ে চলে যাও পাকিস্তান বা অন্য কোনও দেশে!’ কী অসাধারণ দূরদর্শিতা বিশ্বকবির! ওপেন ফোরামে বিশেষ প্রতিবেদন।
