এমন স্তাবক থাকলে বিরোধীর দরকার হয় না

অশোক ভট্টাচার্যকে নাকি শিলিগুড়ির প্রশাসক করে রেখে দেওয়া হচ্ছে। এত ধন্য ধন্য রব উঠছে। কলকাতায় ববি হাকিমের নিয়োগ যদি স্বাভাবিক হয়, তাহলে শিলিগুড়িতে অশোক ভট্টাচার্যের নিয়োগকে অস্বাভাবিক মনে হচ্ছে কেন? মনে হচ্ছে, কারণ সরকার যে স্বাভাবিক আচরণ করতে পারে, এটাই অনেকে ভুলতে বসেছেন।