অনেকের বেড়ে ওঠার সঙ্গেও জড়িয়ে আছে প্রাত্যহিকী। এফ এম এল, কলকাতা ক কোথায় যেন হারিয়ে গেল। প্রাত্যহিকীর সেই চিঠিগুলো স্মৃতি হয়েই থেকে গেল। আবার ফিরে এসেছে সেই হারিয়ে যাওয়া মুহূর্তগুলো। মোবাইলেই শুনতে পারেন প্রাত্যহিকী। কীভাবে? হদিশ বেঙ্গল টাইমসে।
শুটিং ফ্লোরে কেমন ছিলেন মহানায়ক? দূর গ্রহের তারা, নাকি খোলামেলা? কৈশোরের স্মৃতি হাঁতড়ে তুলে আনলেন বিশ্বরঞ্জন দত্তগুপ্ত।।
বাড়িতে বসে কী করবেন, হয়ত ভেবে পাচ্ছেন না। এই সুযোগে বরং কয়েকটা চিঠি লিখে ফেলুন। লকডাউনের বাজারে আপনার সামনে অখণ্ড অবসর। যাঁকে পাঠাচ্ছেন, তাঁর হাতেও অনেক সময়। অনেক কিছু বন্ধ থাকলেও পোস্ট অফিস কিন্তু খোলা। মাছ, সবজি কিনতে গিয়ে একবার না হয় এলাকার পোস্ট অফিস থেকে ঘুরে এলেন। কতদিন যাননি, তাই না! পোস্ট অফিস গেলে নিশ্চয় পুলিশের লাঠি খেতে হবে না। লিখেছেন অরিজিৎ চৌধুরি।
শোনা যায়, শ্বাপদ নাকি সহজ শিকার করে না । তাদের পছন্দ – দৌড় ঝাপ , ছোটাছুটি না করলে তাদের আক্রমণের অস্ত্র নাকি তেমন ধারালো হয় না । আনন্দ আসে না শিকারে। এটাই ভরসা। করোনার থাবাতেও যদি সেই ভাবনা কাজ করে – তারা বেঁচে যাবে।
সবাই গৃহবন্দি। হাতে পর্যাপ্ত সময়। এথন স্মৃতির সরণি বেয়ে হাঁটলে কেমন হয়! বেঙ্গল টাইমসের জনপ্রিয় বিভাগ স্মৃতিটুকু থাক। সেই বিভাগকে আরও সক্রিয় করার উদ্যোগ নেওয়া হচ্ছে। লেখাগুলি পড়ুন। আপনিও লিখুন।
তিনি যেটা ঘোষণা করবেন, সেটাই তথ্য। সেটাই অমৃতসমান। ইচ্ছে হলে মৃত্যুর সংখ্যা কমাবেন। যদি মনে হয়, খুব কম হয়ে যাচ্ছে, তখন দয়া করে একটু বাড়াবেন। সেটাই টিভিতে দেখাতে হবে। সেটাই কাগজে ছাপতে হবে। একটু বেগড়বাই করলেই বিপদ। চ্যানেল, কাগজ নতজানু হয়ে এই ফরমান মেনেও নিয়েছে। গুজব এবার আপন নিয়মেই ছড়াবে। কারণ, সরকারের তথ্যে যে বিশ্বাস করা যায় না, সরকার নিজেই বুঝিয়ে দিয়েছে। যে গুজব ছড়াচ্ছে, সে বিশ্বাসযোগ্য হলেও হতে পারে। লিখেছেন স্বরূপ গোস্বামী।।
দূরদর্শন ও অন্যান্য বেশ কিছু চ্যানেল পুরনো কিছু সিরিয়ালকে ফিরিয়ে এনেছে। বেশ ভাল পদক্ষেপ। বাংলা চ্যানেলগুলিও কি তেমন সিদ্ধান্ত নিতে পারে না। কত দারুণ দারুণ সিরিয়াল হয়েছে। সেগুলোকে এখন চালানোই যায়। আর ছবির চ্যানেলগুলি ছবি বাছার ক্ষেত্রে আরও যত্নবান হোক। প্রয়োজনে বিশেষজ্ঞদের ও দর্শকদের মতামত নেওয়া হোক। মানুষের সামনে যেমন ঘরে থাকার লড়াই, তেমনি চ্যানেলগুলির সামনেও টিভির সামনে বসিয়ে রাখার লড়াই। এই লড়াই সবাইকে একসঙ্গেই লড়তে হবে।
ফেলুদা, ব্যোমকেশ কিরীটীর কথা হয়ত জানি। কিন্তু বাংলায় প্রথম কোন মহিলা সাহিত্যিক কি গোয়েন্দ কাহিনি লিখেছেন ? ঠিক ধরেছেন, আশাপূর্ণা দেবী। একদিকে আটপৌরে সংসারের কাহিনি, অন্যদিকে গোয়েন্দাকাহিনি। তাঁকে শ্রদ্ধা জানিয়ে লিখলেন শোভন চন্দ।।
এটা ঘটনা, করকোনার কারণে, স্কুল বন্ধ। টিউশনিও বন্ধ। কিন্তু ফেল করানো হবে না, এটা ঢাক পিটিয়ে বলে দেওয়া কি খুব দরকার ছিল? ডিআই মারফত স্কুলগুলিকে গোপনে জানিয়ে দিলেই তো হত। তাহলে অন্তত ছেলেরা পড়াশোনাকে এত হালকাভাবে নিত না।