লকডাউনের অখণ্ড অবসরে বরং কয়েকটা চিঠি লিখে ফেলুন
বাড়িতে বসে কী করবেন, হয়ত ভেবে পাচ্ছেন না। এই সুযোগে বরং কয়েকটা চিঠি লিখে ফেলুন। লকডাউনের বাজারে আপনার সামনে অখণ্ড অবসর। যাঁকে পাঠাচ্ছেন, তাঁর হাতেও অনেক সময়। অনেক কিছু বন্ধ থাকলেও পোস্ট অফিস কিন্তু খোলা। মাছ, সবজি কিনতে গিয়ে একবার না হয় এলাকার পোস্ট অফিস থেকে ঘুরে এলেন। কতদিন যাননি, তাই না! পোস্ট অফিস গেলে নিশ্চয় পুলিশের লাঠি খেতে হবে না। লিখেছেন অরিজিৎ চৌধুরি।
