গুজবকে বিশ্বাসযোগ্য করার দায়িত্ব তিনিই নিয়ে ফেলেছেন
তিনি যেটা ঘোষণা করবেন, সেটাই তথ্য। সেটাই অমৃতসমান। ইচ্ছে হলে মৃত্যুর সংখ্যা কমাবেন। যদি মনে হয়, খুব কম হয়ে যাচ্ছে, তখন দয়া করে একটু বাড়াবেন। সেটাই টিভিতে দেখাতে হবে। সেটাই কাগজে ছাপতে হবে। একটু বেগড়বাই করলেই বিপদ। চ্যানেল, কাগজ নতজানু হয়ে এই ফরমান মেনেও নিয়েছে। গুজব এবার আপন নিয়মেই ছড়াবে। কারণ, সরকারের তথ্যে যে বিশ্বাস করা যায় না, সরকার নিজেই বুঝিয়ে দিয়েছে। যে গুজব ছড়াচ্ছে, সে বিশ্বাসযোগ্য হলেও হতে পারে। লিখেছেন স্বরূপ গোস্বামী।।
