বৃষ্টি মাথায় হঠাৎ চিমনিতে

আমরা আপাতত দুদিনের অতিথি। কিন্তু আকাশের যা অবস্থা, সারাক্ষণ বৃষ্টি। বৃষ্টিটা দারুণভাবে উপভোগ করেছিলাম। প্রাণখুলে আড্ডা দিয়েছিলাম। কত গান গেয়েছিলাম। কত পুরানো স্মৃতি হাতড়েছিলাম। আর মাঝে মাঝেই ছাতা নিয়ে বেরিয়ে পড়ছি। এর তার সঙ্গে গল্প জুড়ে দিচ্ছি।

বাঘের ডেরায় থাকতে চান?‌

আপনি চাইলে বাঘেদের ডেরায়, জঙ্গলের মাঝেই থাকতে পারেন। বিছানা থেকে বাঘের ডাকের লাইভ কভারেজ। শিউরে উঠছেন?‌ তাহলে একবার ঘুরেই আসুন বান্ধবগড় থেকে। লিখেছেন দিব্যেন্দু দে।

উত্তরবঙ্গে প্রবল ধাক্কার মুখে তৃণমূল

উত্তরবঙ্গে তৃণমূলের দুটি আসন পাওয়াও নিশ্চিত নয়। কোনও সংগঠন না থাকা সত্ত্বেও ভাল ফল করতে চলেছে বিজেপি। এমনকী গর্বের পাহাড়েও চূড়ান্ত ভরাডুবি হতে চলেছে তৃণমূলের। লিখেছেন ধীমান সাহা।

গৌতম দেব সমীপেষু

কোচবিহার থেকে পুরুলিয়া। বামের ভোট চলে যাচ্ছে বিজেপিতে। প্রবল আশাবাদী বামেরাও একটি বা দুটি আসনের বেশি ভাবতে পারছেন না। স্বপ্ন দেখার সেই সাহসটাই যেন হারিয়ে গেছে। বিজেপি মুখী এই হাওয়া রুখতে গেলে দরকার ছিল সেই স্বপ্নটা তৈরি করা। যেটা পারতেন একমাত্র গৌতম দেব। মিছিল হচ্ছে, সভা হচ্ছে, ফেসবুক প্রচারও হচ্ছে। কিন্তু কী যেন নেই!‌ সেই স্বপ্ন দেখানোর মানুষটাই নেই। লিখেছেন স্বরূপ গোস্বামী।

‌ভূতের রাজার চতুর্থ বর

হঠাৎ হাজির ভূতের রাজা। সে বর দিতে চায়। কিন্তু কী বর চাওয়া যায়!‌ গুপি–‌বাঘা যেসব বর চেয়েছে, তা চাওয়া যাবে না। নিজের জন্যও কিছু চাওয়া যাবে না। কুট্টুস তাহলে কী বর চাইল?‌ তারপর কী কী হল?‌ তাই নিয়েই মজার গল্প।সত্যজিৎ রায়ের জন্মদিনে একটু অন্যভাবে শ্রদ্ধার্ঘ্য। লিখেছেন স্বরূপ গোস্বামী।।

মুকুলের ছায়া থেকে এখনও নিস্তার নেই কুশলের

সোনার কেল্লার সেই মুকুল। আজকের কুশল চক্রবর্তী। মাঝে পেরিয়ে গেছে ৪৬ বছর। সত্যজিৎ রায়কে ঘিরে টুকরো টুকরো অনেক স্মৃতি। বলে গেলেন কুশল।

সত্যজিৎ রায়কে খোলা চিঠি

আগে দেখা। পরে পড়া। ফলে, পড়তে গিয়ে দেখা ছবিটাই ভিড় করে। যেমন জটায়ুর কথা পড়তে গিয়ে মনে পড়ে সন্তোষ দত্তর কথা, সমাপ্তি পড়তে গিয়ে ভেসে ওঠে অপর্ণা সেনের মুখ। অস্তিত্ব আর অভ্যাসের সঙ্গে এভাবেই জড়িয়ে আছেন সত্যজিৎ রায়। তাঁর জন্মদিনে তাঁকে মুগ্ধতা মাখানো খোলা চিঠি। লিখলেন অন্তরা চৌধুরী।

আমার আবদারেই হয়েছিল সোনার কেল্লা

একেবারে কাছ থেকেই দেখেছেন। ছেলে হিসেবে, সহকারী হিসেবে, বন্ধু হিসেবে। সন্দীপ রায়ের স্মৃতিচারণে উঠে এল অচেনা এক সত্যজিৎ রায়ের কথা।

কফিহাউসের হারিয়ে যাওয়া সেই গান

কফিহাউসের সেই গান পেয়েছে অমরত্ব। কিন্তু কফিহাউস সিরিজের আরও একটা গান গেয়েছিলেন মান্না দে। সেই গান কোথাও শোনা যায় না। মান্না দে-র জন্মদিনে হারিয়ে যাওয়া সেই গানের কথা তুলে আনলেন স্বরূপ গোস্বামী।।

স্বপ্নের মতো ছিল দিনগুলো কফিহাউসের

কফিহাউস সিরিজের সেই দ্বিতীয় গান। তেইশ বছর পর কেমন আছে সুজাতা ? নিখিলেশ, মঈদুলরাই বা কোথায় ? কফিহাউসের সেই টেবিলে আজ কি তাদের পরের প্রজন্ম ? এই নিয়েই নতুন করে রেকর্ড করেছিলেন মান্না দে। যা সচরাচর শোনা যায় না। জন্মদিনে কিংবদন্তি শিল্পীকে বেঙ্গল টাইমসের শ্রদ্ধার্ঘ্য ।।