ধনতেরাস তো কোনওকালেই বাঙালির উৎসব ছিল না

বাঙালি নবান্ন, পিঠে পরব ভুলতে বসেছে। আঁকড়ে ধরছে ধনতেরাসকে। হুজুগপ্রিয়তার এমন উর্বর জমি, কে না চাষ করতে চাইবে?‌ তাই গয়নার কোম্পানিগুলোও বাজার ধরতে লাফিয়ে পড়েছে। ধনতেরাস ধামাকার নামে আদেখলাপনাই বুঝিয়ে দেয় ‘‌এগিয়ে বাংলা’‌র ছবিটা আসলে কেমন। লিখেছেন তমাল ভৌমিক।।

উত্তর কলকাতায়?‌ কোনও চান্স নেই

কয়েকদিন ধরেই প্রচার চলছে, অমিত শাহ নাকি উত্তর কলকাতা থেকে দাঁড়াতে পারেন। বঙ্গ বিজেপি নেতৃত্ব এই প্রচারে হাওয়া দিচ্ছেন। অমিত শাহকে যদি দাঁড়াতেই হয়, অন্য রাজ্য থেকে নিরাপদ আসন খুঁজবেন। ভুলেও পশ্চিমবঙ্গে লড়তে আসবেন না। মুখে যতই ২০–‌২২ আসনের হুঙ্কার ছাড়ুন, এই রাজ্যের কোনও আসনই তাঁর কাছে নিরাপদ নয়। এই সত্যিটা তিনি নিজে সবথেকে ভাল বোঝেন। লিখেছেন রাতুল ভট্টাচার্য।।