নতুন চার মন্ত্রী বেছে নিলেন মমতা

বেঙ্গল টাইমস প্রতিবেদন:‌ আরও নতুন চার মন্ত্রী বেছে নিলেন মুখ্যমন্ত্রী। কয়েকদিন ধরেই জল্পনা চলছিল, মন্ত্রীসভার সম্প্রসারণ হতে চলেছে। কারা কারা মন্ত্রীসভায় আসছেন, সেইসব নাম নিয়েও আলোচনা চলছিল। নতুন চার মন্ত্রী হতে চলেছেন তাপস রায়, সুজিত বসু, নির্মল মাজি, রত্না ঘোষ।

nabanna6
চারজনকেই সম্ভবত রাষ্ট্রমন্ত্রী করা হচ্ছে। কাকে কোন দপ্তর দেওয়া হবে, তা এখনও পরিষ্কার নয়। তবে সূত্রের খবর, সুজিত বসুকে সম্ভবত দমকল দপ্তর দেওয়া হতে পারে। তাপস রায় এই মুহূর্তে পরিষদীয় দলের উপ মুখ্য সচেতক। তাঁকে হয়ত পরিষদীয় দপ্তর দেওয়া হতে পারে। বৃহস্পতিবার এই চার নতুন মন্ত্রী শপথ নেবেন।

Previous post বরফে ঢাকল সান্দাকফু
Next post মুখ্যমন্ত্রীর ফ্লেক্স টাঙিয়ে মন্ত্রী হয়ে গেলেন সুজিত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *