ঘরে বসেই বাঙালি খানা

‌বেঙ্গল টাইমস প্রতিবেদন
কলকাতায় বাঙালি রেস্তোরাঁর অভাব নেই। মাছ থেকে মাংস, পোলাও থেকে তরকারি, নানা আইটেম। কিন্তু দাম প্রায় আকাশছোঁয়া। তার ওপর বাড়িতে বসে অর্ডার দেওয়ার তেমন সুযোগ নেই।
গোটা কলকাতাজুড়ে এবার অভিনব আয়োজন। ঘরে ঘরে সুস্বাদু বাঙালি খাবার পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে বেঙ্গল ফুড ফ্যাক্টরি। ২৫ ডিসেম্বর পরিষেবা চালু হয়ে গেছে। শহরের নানা প্রান্তে চালু হচ্ছে আউটলেট। আগামী এক–‌দু মাসে আউটলেটের সংখ্যা আরও বাড়বে। নতুন বছরে বাঙালির কাছে অন্যতম সেরা উপহার।

বিস্তারিত জানতে হলে এই লিঙ্কে ক্লিক করুন।।
বিস্তারিত জানতে হলে এই লিঙ্কে ক্লিক করুন।।

খাবারের দাম কিছুটা অবাক করার মতোই। ভেজ থালি মাত্র ৪০ টাকা। নন ভেজ থালি মাত্র ৬০ টাকা। ডেলিভারি চার্জ মাত্র দশ টাকা। ফোন করলেই এক ঘণ্টার মধ্যে সুদৃশ্য প্যাকেটে পৌঁছে যাবে আপনার বাড়িতে। আগে থেকেও অর্ডার দিয়ে রাখতে পারবেন। ভেজ বা নন ভেজ থালি ছাড়াও আরও নানা আকর্ষণীয় আইটেম। মাছ, চিকেন, মাটন— সবকিছুই পাবেন। তবে চাইনিজ বা মোগলাই নয়, নিখাদ বাঙালিয়ানা। আপনার এলাকায় কোথায় কোথায় আউটলেট আছে, তাদের ফোন নম্বর কত, তা সংস্থার ওয়েবসাইটে গেলেই পাওয়া যাবে।
www.bengalfoodfactory.com

Previous post ভুটিয়া কোথায়, এ তো লুধিয়ানা মার্কেট
Next post নতুন নতুন জায়গা খুঁজে বের করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *