তাঁরা সত্যিই নির্বোধ। লোকসভা কী, একজন এমপি–র দায়িত্ব কী, তাঁরা সত্যিই বোঝেন না। এমনকী, তাঁরা যে এই কাজে চূড়ান্ত অযোগ্য, এই সহজ সত্যিটুকুও বোঝেন না। লোকসভায় জঙ্গিহানা যতটা নিন্দনীয়, এইসব অর্বাচীনদের পাঠানোও ততটাই অপরাধ। লোকসভা ছ্যাবলামি করার জায়গা নয়, এটা অন্তত বুঝিয়ে দেওয়া দরকার। লিখেছেন স্বরূপ গোস্বামী।
সংসদের মানকে কোথায় টেনে নামাচ্ছেন তৃণমূল সুপ্রিমো! এসব নিয়ে প্রশ্ন উঠবে না। মিমি কী পোশাক পরলেন, নুসরত কী খেলেন, আগেরবার সেই আলোচনা লোকে রসিয়ে রসিয়ে গিলেছে। এবারের মাতামাতি রচনা ব্যানার্জি, জুন মালিয়া বা সায়নী ঘোষদের ঘিরে। ভাগ্যিস, মিমি–নুসরতরা নেই। নইলে, আরও কত ন্যাকামি যে দেখতে হত, কে জানে! বছরে পাঁচ কোটির বাইরেও যে একটা বিরাট জগৎ আছে, সেটা এই অর্বাচীনদের কে বোঝাবে!
যেখানে অন্তত নব্বই শতাংশ আসনে জামানত বাজেয়াপ্ত হওয়াটাই অনিবার্য ভবিতব্য, সেখানেই এতখানি ঝগড়াঝাটি। তাহলে জেতার সম্ভাবনা থাকলে কী হত? মানুষের কাছে কোন ছবিটা তুলে ধরছেন?
সরল বিশ্বাস গঙ্গার তলা নিয়ে মেট্রো চলবে! শুনে আসছি তো বহুদিন ধরে। কিন্তু সত্যিই সেই মেট্রোয় চড়তে পারব তো! আমাদের সবকিছুতেই সেই আঠারো মাসে বছর। যেটা এক বছরে হতে পারত,...
ভোটে সবথেকে বেশি হিংসার আশঙ্কা কোথায়? কলকাতা ও দুই ২৪ পরগনা। অথচ, অন্যান্যবারের মতোই এইসব এলাকায় ভোট সবার শেষে। অর্থাৎ, এইসব এলাকায় উত্তেজনা অকারণে দেড় মাস জিইয়ে রাখা হল। শুরুতে যদি বাহিনি দিয়ে কলকাতা ও লাগোয়া অঞ্চলের ভোট করিয়ে নেওয়া যেত, উত্তেজনা অনেকটাই প্রশমিত হয়ে যেত। তারপর ধীরেসুস্থে দক্ষিণ বঙ্গে বা উত্তরবঙ্গে ভোট হতে পারত।
অজয় নন্দী ইডেনে খেলা এলেই সিএবি কর্তাদের ব্যস্ততা বেড়ে যায়। কত টিকিট তোলা যায়। কত টিকিট কাকে কাকে দেওয়া যায়। তিনি টিকিট দিতে পারেন, এটাই তাঁর ইউএসপি। এটাকে ভাঙিয়েই সারা...
যে বোর্ডকর্তারা ঘরোয়া ক্রিকেটের গুরুত্ব প্রতিষ্ঠা করতে চান বলে দাবি করছেন, তাঁরা নিজেরা ঘরোয়া ক্রিকেটকে কতখানি গুরুত্ব দিচ্ছেন? রনজি ফাইনালের মতো আসরে তাঁরা নিজেরা গরহাজির কেন? ক্রিকেটারদের না হয় শাস্তি হল। কিন্তু এই বোর্ড কর্তাদের শাস্তি কে দেবে?
বেঙ্গল টাইমস। ১৬ মার্চ সংখ্যা।। ❏ আদালতের এজলাস থেকে জনতার দরবারে। ❏ অভিজিৎ গাঙ্গুলিকে ঘিরে এত অসহিষ্ণুতা কেন ? ❏ বিচারপতিদের কি কুলিং অফে যাওয়া দরকার ? ❏ সাংসদের কাজ...
এই রাজ্যে ভোট অনেকটা উৎসবের মতোই। যাঁরা কাজের সূত্রে বাইরে থাকেন, তাঁদের অনেকে হয়তো মুখ ফিরিয়ে থাকেন। ভাবেন, আমার ভোটে কীই বা আসে যায়! কিন্তু উল্টো ছবিটাও আছে। অনেকেই ভোটের দিন নিজের এলাকায় ফিরে আসেন। শুধু তো হুজুগ নয়। শুধু তো কাউকে খুশি করা নয়। আসেন যখন, নিশ্চয় কাকে ভোট দেবেন, সেই ভাবনাটাও কাজ করে। অর্থাৎ, নিজের পছন্দ–অপছন্দকে ইভিএমে আরও সোচ্চারভাবে জানাতে চান।
অভিজিৎ গাঙ্গুলির রাজনৈতিক অবস্থান নিয়ে আপত্তি থাকতেই পারে। তাই বলে তাঁকে এভাবে আক্রমণ করতে হবে? একটু সহিষ্ণুতা, একটু শিষ্টাচার কি আশা করা যায় না? কোথায় থামতে হয়, সেটা এই অর্বাচীনদের শেখানো সত্যিই বড় জরুরি।