একেকটা জামিন সিবিআই–‌এর গালে একেকটা থাপ্পড়

শিরোনামটা দেখে মনে হতে পারে, নির্ঘাত কোনও তৃণমূলি এই লেখাটা লিখছে। নির্ঘাত বলতে চাইছে, সিবিআই নির্দোষ লোকেদের ধরে হেনস্থা করছে, বাংলার সরকারকে বদনাম করতে চাইছে। লেখাটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট হলে, শুধু শিরোনাম দেখেই কমেন্ট বক্স গালমন্দে ভরে যেত। সত্যিই তো, এত পড়ার ধৈর্য কোথায়?‌ ‘‌চটিচাটা’‌ ‘‌তৃণমূলের দালাল’‌ এই শব্দগুলো তো মুখস্থই আছে। লিখে দিলেই হল।