পুলিশের তৎপরতা দেখে অবাক না হয়ে পারি না। সত্যিই কী তৎপরতা। শিলিগুড়ির পুলিশ চলে এল হাওড়ায়। আত্মীয় বাড়ি থেকে গ্রেপ্তার করে ফের শিলিগুড়িতে নিয়ে যাওয়া হল সুকৃতী আঁশকে। কে এই সুকৃতী, তা আর বলে দেওয়ার দরকার নেই। পুলিশের কল্যাণে এতদিনে তাঁর নাম সারা রাজ্যই জেনে গেছে।
আজ যে স্বৈরতন্ত্রের আগুন আপনার অপরিচিত ছেলে বা মেয়েকে গ্রাস করছে, কাল তাতে আপনি বা আপনার ছেলে-মেয়েও “দগ্ধ” হতে পারেন, সে আপনি “উদাসীন” ই থাকুন বা “মৌনব্রত” ই পালন করুন। সুতরাং সময় এসেছে এই বিষবাষ্পাকূল পরিবেশ থেকে পরিত্রাণের পথ খোঁজ়ার। তাই প্রতিবাদে সামিল হোন। এই উৎসবের মাঝে সুকৃতী আঁশের সমর্থনে অগ্রণী হোন। “সুকৃতী” রাই এই “বধ্যভূমি” থেকে দিন বদলের লক্ষ্যে অভ্রান্ত সৈনিক।লিখেছেন সত্রাজিৎ চ্যাটার্জি।।
যেসব শিল্পীদের টুইট করার ধুম লেগেছে, তাঁরা দয়া করে ভাবুন, বাংলা সিনেমার প্রতি এটা মোটেই ভাল বিজ্ঞাপন নয়। জোর করে হলে চালাতে হচ্ছে, সংরক্ষণ দিয়ে বাঁচিয়ে রাখতে হচ্ছে। তার মানে বাংলা ছবি নিজের জোরে হলে জায়গা করে নিতে পারে না? একটু ভেবে দেখুন, তাহলে বুঝবেন, এই নিয়ম মোটেই গৌরবের নয়। লিখেছেন সরল বিশ্বাস।।
গতবছরও পুজোর ঠিক আগেই মুক্তি পেয়েছিল একঝাঁক বাংলা ছবি। এবারও তাই। প্রায় হাফ ডজন ছবি অপেক্ষা করছে আপনার জন্য।কী কী ছবি বেরোচ্ছে, একঝলক দেখে নেওয়া যাক।
খুব পরিচিত জায়গা নয়। তবে মন ছুঁয়ে যাওয়ার মতোই ঠিকানা লেপচাজগত। পাইন বনে মেঘের আনাগোনা। আকাশ একটু পরিষ্কার থাকলেও ডানা মেলবে শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘা। সেখান থেকে ফিরে এসে দু–চার কথা। ভাগ করে নিলেন সন্দীপ লায়েক।
ছোটবেলার বা কলেজ জীবনের কোনও একটা ভুল, যা আজও তাড়া করে বেড়ায়, মনে হয় ক্ষমা চাইতে পারলে হয়ত কিছুটা হালকা লাগত। অকপটে সেসব কথাও বলা যায়। তারপর দরকার হলে সেই লেখার লিঙ্ক পাঠিয়ে দিন সেই মানুষটির কাছে। সহজ কথা, কোনও গুরুগম্ভীর প্রবন্ধ নয়, কোনও তাত্ত্বিক বিশ্লেষণ নয়, একেবারে মনের কথা, সহজ ভাষায়। যেন ‘নদী আপন বেগে পাগল পারা’। নিজের ভাবনার ডালপালা মেলে ধরুন।
শান্তিতে বাপের বাড়ি যাওয়ার উপায় নেই। প্রতিবারই কিছু না কিছু ঝামেলা ঠিক উদয় হয়। এবার আবার হাওয়া অফিস জানিয়েছে, তিতলি আসছে, বৃষ্টি হবে। অশূরকে নিয়ে ঝামেলা নেই, এবার নতুন উৎপাত শুরু করেছে বরুণ দেব। দেবীপক্ষের শুরুতেই রম্যরচনা কুণাল দাশগুপ্তর।
সেই রেডিওটা আজও আছে। ধুলো ঝেড়ে আর নামানো হয় না। আর ব্যাটারি ভরে প্রাণসঞ্চার করা হয় না। না বোঝা সেই মহালয়ার অনুভূতিটাও একটু একটু করে ফিকে হয়ে আসছে। ফেলে আসা সেইসব শরৎ–শিউলি ভোরের নস্টালজিয়া। উঠে এল অন্তরা চৌধুরির লেখায়।
এই কথোপকথন ফাঁস হলে কার ক্ষতি? ম্যাথু যদি ভিডিও প্রকাশ করার জন্য দু কোটি চেয়ে থাকেন, তাহলে সেই ভিডিও দশগুণ দাম দিয়ে তৃণমূল কিনে নিতে পারে। দলের বদনাম এড়াতে কুড়ি কোটি কোনও ব্যাপারই নয়। তৃণমূল চুপি চুপি দিব্যি রফা করে নিতে পারত। ভিডিও নিয়ে এত ঢাকঢোল পেটানোর দরকার হত না। লিখেছেন রজত সেনগুপ্ত।।
এক ফুটবল–পাগল দর্শকের মৃত্যু। অথচ, তা নিয়েও কিনা সোশ্যাল সাইটে বিদ্রুপ চলছে! এই বিকৃত মনের লোকেরা ফুটবলকে ভালবাসে! এমন সমর্থকেরা যে কোনও ক্লাবেরই লজ্জা। লিখেছেন কুণাল দাশগুপ্ত।।