১২২ জনের মধ্যে কাউকে যোগ্য মনে হল না!‌

তড়িঘড়ি এমন আইন আনতে হচ্ছে কেন?‌ ১৪১ জনের পুরসভায় এই মূহূর্তে তৃণমূলের সদস্য ১২২। এরপরেও বাইরে থেকে লোক খুঁজতে হচ্ছে কেন?‌ এই ১২২ জনের মধ্যে এমন একজনও নেই যাঁকে মেয়র করা যায়!‌ তাহলেই ভেবে দেখুন, কলকাতার মানুষ কাদের নির্বাচন করেছিলেন। ভেবে দেখুন, নিজেদের ১২২ কাউন্সিলরের প্রতি তৃণমূল নেত্রীর কতখানি অনাস্থা। লিখেছেন ধীমান সাহা।

বঙ্গীয় সাংবাদিকদের মুখেও যেন ঝামা ঘসলেন শোভন

এই সব সাংবাদিকদের দৌড় কতদূর, তা বুঝিয়ে দিলেন মেয়র মশাই। বুঝিয়ে দিলেন, তোরা যে যতই বাতেলা ঝাড়, কেউ কিস্যু জানিস না। কই, কেউ তো আগাম খবর করতে পারলেন না, আজ পদত্যাগ করছেন শোভন। কোনও কাগজেই তো এমন কোনও খবর ছিল না। এমন কোনও ইঙ্গিতও ছিল না। পদত্যাগ করার পর সবাই বাহাদুরি দেখাতে পারে। পদত্যাগ করলেন, এটা বলার মধ্যে এমন কী বাহাদুরি আছে?‌ এখন আর ওই সব অন্তর্তদন্তের কী মূল্য আছে?‌ এগুলো হল নিজেদের ব্যর্থতা আড়াল করার অক্ষম এক চেষ্টা।

ছুটির ঠিকানা হতেই পারে বিমানবন্দর

হাতে কয়েক ঘণ্টা সময়। উঠে পড়ুন একটা এসি বাসে। চলে আসুন বিমান বন্দরে। কোনও কাজ ছাড়াই। কত দৃশ্য অপেক্ষা করে আছে আপনার জন্য। ঘুরে আসার অভিজ্ঞতা লিখলেন সৌম্যজিৎ চৌধুরি।

উন্নয়নের ছোঁয়া থেকে শান্তিনিকেতন বেঁচে থাকবে তো!‌

রাজ্য জুড়ে মুখশ্রীর মুখ। তাঁর অনুপ্রেরণা ছাড়া এই রাজ্যে কোনও কিছুই হয় না। নন্দন–‌ রবীন্দ্রসদন সর্বত্র এক ছবি। যেন সত্যজিৎ রায় নন, মুখ্যমন্ত্রী ই “নন্দন” এর রূপকার। রবি ঠাকুরের প্রাণকেন্দ্র “শান্তিনিকেতন” টাই এখনও ‘‌অনুপ্রেরণা’‌ থেকে বেঁচে আছে। ভয় হয়, সেটাও কোনওদিন “উন্নয়ন” নামের বিষের ধোঁয়ায় ঢেকে যাবে না তো ? লিখেছেন সত্রাজিৎ চ্যাটার্জি।

সেলফিতে লাইক মারা বন্ধ করুন

বোকা বোকা সেলফি দেখলে লাইক মারা বন্ধ করুন। ওই লাইকগুলোই তাদের আরও বোকা বানিয়ে দিচ্ছে। যদি আপনি লাইক মেরে থাকেন, তাহলে জানবেন, সেই বোকামির ভাগীদার আপনিও। লিখেছেন তৃষাণ সেনগুপ্ত।।

স্মার্ট ফোনে আসক্ত! আপনি কিন্তু নির্বান্ধব

যাঁরা দীর্ঘক্ষণ স্মার্টফোন ব্যবহার করেন, তাঁরা ফেসবুক বা হোয়াটস অ্যাপ করেন। হাতের সমস্যা তো আছেই। ঘাড় গুঁজে এইসব কাজ করার ফলে মেরুদণ্ডের সমস্যাও দেখা দিচ্ছে। সমস্যা ছড়িয়ে পড়ছে স্নায়ুতন্ত্রে। অনেকক্ষেত্রে সার্জারিরও প্রয়োজন হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, স্পাইনাল কডের সমস্যা থেকে যৌন অক্ষমতা দেখা দেয়।

টাইগার হিল ? একেবারেই না, অন্য ঠিকানা খুঁজে নিন

দুপাশে ঘন জঙ্গল। চোখের সামনে মেঘ ভেসে বেড়াচ্ছে। তার মাঝ দিয়ে আপনার গাড়ি এগিয়ে চলেছে। একটা ছবির মতো সুন্দর গ্রাম। সবমিলিয়ে বড়জোর একশো পরিবারের বাস। নিরিবিলি, শুনশান একটা পাহাড়ি গ্রাম।চটকপুর থেকে ফিরে এসে লিখলেন দেবাঞ্জন চক্রবর্তী।।

আর কলকাতায় ফিরতেই চাননি!

অনেকে জানতেন, শরীর খারাপ। সরকারিভাবে সেটাই বলা হয়েছিল। কিন্তু আসলে, কলকাতায় ফিরতে ভরসা পাচ্ছিলেন না উত্তম কুমার। যদি সেই দল আবার হানা দেয়। যদি কোনও অঘটন ঘটিয়ে ফেলে।কিন্তু কারা উত্তম কুমারকে শাসিয়েছিলেন ? কেনই বা শাসিয়েছিলেন ? শোনা যায়, নকশালদের একটি গোষ্ঠী নাকি এর সঙ্গে যুক্ত।

সৌরভ, ভুলেও সৃজিতের পাল্লায় পড়বেন না

সৌরভ, যতই ব্যস্ত থাকুন, সৃজিতের শেষদিকের কয়েকটা ছবি দেখুন। দেখতে ইচ্ছে না করলেও জোর করে দেখুন। তাহলেই বুঝতে পারবেন, রিসার্চের নামে কীসব গাঁজাখুরি করেছেন এই পুচ্ছপাকা পরিচালক। সব ভক্তি উড়ে যাবে। এমন লোককে দিয়ে বায়োপিক করানোর আগে সচেতন হওয়া ভাল। আর যাই করুন, সৃজিতের পাল্লায় পড়বেন না। নন্দ ঘোষের কড়চায় সৌরভকে এমনই পরামশ দিলেন নন্দ ঘোষ।

‌কেউ কেউ অনীক, সকলেই নন

অনীক দত্ত যেটা বলেছেন, সেটা অনেকেরই মনের কথা। তিনি বলতে পেরেছেন, বাকিরা পারেননি, তফাত শুধু এইটুকুই। এত এত কবি, লেখক, গায়ক, নায়ক, পরিচালক, চিত্রশিল্পী রয়েছেন। তাঁরা বরং ভাবুন, সে সহজ কথাটা সহজভাবে অনীক দত্ত বলতে পারলেন, বাকিরা কেন সেটা পারলেন না। ‘‌অনু্প্রেরণা’‌ সত্যিই বড় ভয়ঙ্কর জিনিস। লিখেছেন সরল বিশ্বাস।।