কত ঝুঁকি নিলেন, ডেভিড নিজেও জানেন না

১৩ বছর পর। সেই ডেভিডই কিনা অধীরের বিরুদ্ধে প্রার্থী। সেবার তাঁর জন্য অধীর চরম ঝুঁকি নিয়েছিলেন। আর আজ অধীরকে হারাতে ডেভিড যে ঝুঁকি নিলেন, সেটাও কম নয়।লিখেছেন ধীমান সাহা।

কোনও নৈতিকতা নয়, ঠেলায় পড়েই পদত্যাগ

কেন পদত্যাগ করলেন?‌ আসলে, বাধ্য হলেন। বিধানসভার সদস্যপদ হয়ত এত সহজে যেত না। কারণ, স্পিকার মশাই যথারীতি নানা টালবাহানা দেখিয়ে তাঁদের রক্ষা করে যেতেন। সময় দিয়ে যেতেন। তাঁরাও নানা অজুহাতে সেই শুনানি এড়িয়ে চলতেন। এভাবেই দু বছর কেটে যেত। সোজা কথা, হয়ত লোকসভার প্রার্থীপদ খারিজ হয়ে যেত। সেই কারণেই এই পদত্যাগ। তাই, এই পদত্যাগের সঙ্গে নৈতিকতার কোনও সম্পর্কই নেই। নিতান্ত বাধ্য হয়েই এই পদত্যাগ।লিখেছেন উত্তম জানা।

‌অর্জুনের কাছে দেশপ্রেমের ভাষণ কে শুনতে চায়!‌

কেন দল ছাড়লেন অর্জুন?‌ সহজ কথাটা সহজে বলতেই পারতেন। বলতেই পারতেন, তৃণমূল আমার প্রতি অবিচার করেছে, বিজেপিতে এসে জবাব দিলাম। তার বদলে তিনি কিনা টেনে আনলেন দেশপ্রেমের বাণী। তৃণমূল যদি টিকিট দিত, তাহলে তো তৃণমূলের সুরেই কথা বলতেন। সভায় সভায় মোদিকে গাল পাড়তেন। টিকিট না পেয়ে দুম করে দেশপ্রেমী হয়ে গেলেন!‌ লিখেছেন নির্মল দত্ত।

কোথায় বাংলা, কোথায় রাবাংলা!‌

শীত বিদায় নিয়েছে আগেই। ‘‌বসন্ত এসে গেছে’‌ বলে যতই আদিখ্যেতা করুন, এ আসলে গরমেরই ট্রেলার চলছে। এই সময় যদি সিকিমের ছোট্ট পাহাড়ি জনপদ থেকে ঘুরে আসা যায়!‌ আপনার আদর্শ ঠিকানা হয়ে উঠতে পারে রাবাংলা। লিখেছেন সুমিত চক্রবর্তী।।