বৈশাখী ভার্সেস রত্না, ভোটের সময় ঘোর সঙ্কটে মেগা সিরিয়াল
জীবনের ওপর বউয়ের দখলদারি। টিভির রিমোটেও তাই। সে দেখবে মেগা সিরিয়াল। খবর দেখার সুযোগই নেই। কিন্তু ভোটের আবহে গিন্নি বলছে, খবরের চ্যানেল ছাড়া কিছুই দেখবে না। শোভন–বৈশাখী বিজেপিতে গেলে রত্নাও নেমে পড়বে পাল্টা প্রচারে। তখন তা মেগা সিরিয়ালকেও ছাপিয়ে যাবে। দাম্পত্যের এই গোপন কথা উঠে এল রবি করের লেখায়।
