প্রশান্ত কিশোর কী ভাবছেন? তিনি জ্ঞান দিয়ে যাবেন, আর আমাদের দিদিমণি শুনে যাবেন? সে গুড়ে বালি মশাই। দিদির সঙ্গে ডজন ডজন বুদ্ধিজীবী। তাঁকে বুদ্ধি দেওয়ার চেষ্টা করবেন না। দু–লাইন বলার পরেই আপনাকে দাবড়ে থামিয়ে দেওয়া হবে। কদিন গেলেই বুঝতে পারবেন, কার পাল্লায় পড়েছেন। লিখেছেন সরল বিশ্বাস।
এবার পুজোয় আসছেন না কাকাবাবু। কথা ছিল, এই সিরিজের তৃতীয় ছবি নিয়ে হাজির হবেন সৃজিত মুখার্জি। ছবির নামও চূড়ান্ত হয়ে গিয়েছিল। শুটিং লোকেশান হিসেবে বাছা হয়েছিল কেনিয়ার মাসাইমারা জঙ্গল। কিন্তু সেখানে শুটিং হচ্ছে না। ফলে, কাকাবাবুর আগেই পর্দায় এসে যাবে গুমনামী।
অন্যের ঘাড়ে দোষ চাপানোয় তাঁর জুড়ি নেই। কখনও বলেন, ইভিএম কারচুপি। কখনও বলেন, বিজেপি টাকা দিয়ে ভোট কিনেছে। কখনও বলেন, বাম ভোট রামে গেছে। কখনও বলেন, অনেকে কাটমানি খাচ্ছে। কখনও দুষছেন মিডিয়াকে। কখনও সাধারণ মানুষকে। তাঁর কোনও দায়ই নেই। সব দায় অন্যদের। এই যাঁর মানসিকতা, তাঁকে কে শোধরাবে? ওপেন ফোরামে লিখেছেন অজয় কুমার।
শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ার। যাত্রাপথে বেশ কয়েকটি জাতীয় অরণ্য, রয়েছে হাতির করিডোর। এই সব এলাকায় ট্রেনের গতি অনেকটাই কম ছিল। এবার এইসব এলাকায় গতি বাড়াচ্ছে রেল। রেলের দাবি, দুর্ঘটনার তেমন আশঙ্কা নেই। এতে শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ার যাওয়ার সময় অন্তত দেড় ঘণ্টা কমবে।
তাঁর মৃত্যু প্রায় চার বছর হতে চলল। স্মৃতির অ্যালবামে সহজেই ধুলো জমে যায়। আমরাও ভুলেই গেছি হাসিম আব্দুল হালিমকে। আজ তাঁর জন্মদিন। কেমন স্পিকার ছিলেন হালিম সাহেব? বেসুরো এই লেখার মধ্যে দিয়ে একটু ফিরে দেখা। লিখেছেন স্বরূপ গোস্বামী।।
বাংলা থেকে মাত্র দুজন মন্ত্রী! তাও আবার প্রতিমন্ত্রী! বাংলার বিজেপি নেতা কর্মীদের অভিমান হওয়ারই কথা। সেই ক্ষতে হয়ত কিছুটা প্রলেপ পড়তে পারে। লোকসভায় স্পিকার করা হতে পারে সুরিন্দর সিং আলুওয়ালিয়াকে।
বিধানসভার লবিতে হঠাৎ দেখা দিলীপ ঘোষের সঙ্গে। স্বাভাবিক সৌজন্য দেখিয়ে জয়ের জন্য অভিনন্দন জানালেন ভিক্টর। লবিতেই টুকটাক আড্ডা। ব্যাস, অমনি গুজব ছড়িয়ে গেল, ভিক্টর নাকি বিজেপিতে যাচ্ছেন। অপরিণত সাংবাদিকতা কোন স্তরে নামতে পারে! আর সোশ্যাল মিডিয়ায় তো সবাই সবজান্তা। দলবদলের আলোচনা কখনও বিধানসভার লবিতে, সবার সামনে হয়!
এতদিনে তলব করা হল ‘কীর্তিমান’ আই পি এস মির্জাকে। ডাকা হল, তবে বড্ড দেরি হয়ে গেল। নারদা কাণ্ডে যিনি মূল অভিযুক্ত, তাঁকে ডাকতে তিন বছর লাগিয়ে দিল সিবিআই? আগে তো এই সিবিআই কর্তাদের জেরা করা উচিত। এতদিন কাদের নির্দেশে গুটিয়ে ছিলেন? এতদিন ধরে তদন্তের নামে কী অশ্বডিম্ব প্রসব করলেন? লিখেছেন ধীমান সাহা।
বিধানসভায় আর দেখা যাবে না দিলীপ ঘোষকে। শেষ হল একটি ইনিংস। এবার তিনি লোকসভায় জিতেছেন মেদিনীপুর থেকে। একসঙ্গে দুই আইনসভায় সদস্য থাকা যায় না। তাই, বিধানসভার সদস্যপদ ছেড়ে দিলেন। আবার কোনওদিন, অন্য কোনও ভূমিকায় ফিরে আসতেও পারেন।
অভিমানে নিজেকে একরকম গুটিয়েই রেখেছিলেন মিঠুন চক্রবর্তী। অনেকদিন কোনও বাংলা ছবিতে তাঁকে দেখা যায়নি। এমনকী বাংলায় কোনও সভা সমিতি থেকেও নিজেকে অনেক দূরে রেখেছিলেন। আবার বাংলা ছবির জগতে ফিরে আসছেন মিঠুন। এটাই আপাতত সবথেকে বড় চমক।