আবার জেলে পাঠিয়ে দেব
জেল থেকে তুলে আনলেন স্নেহাংশু আচার্যকে। লিখিয়ে নিলেন দানপত্র। সেখানেই তৈরি হল যাদবপুর বিশ্ববিদ্যালয়।
জেল থেকে তুলে আনলেন স্নেহাংশু আচার্যকে। লিখিয়ে নিলেন দানপত্র। সেখানেই তৈরি হল যাদবপুর বিশ্ববিদ্যালয়।
কানুনগো জানতে চাইলেন, ডাক্তার, আপনার ফি’জ কত ? তখন বিধান রায় বললেন, ফিজ দিতে হবে না। তুমি জওহরকে ধরে দুর্গাপুরের ছাড়পত্র এনে দাও, তাহলেই চলবে। লেগে পড়লেন কানুনগো। একদিন হঠাৎ হাজির মহাকরণে। সঙ্গে দুর্গাপুরের ছাড়পত্রও।
জ্যোতিবাবুর হাসি খুবই বিরল। সচরাচর তাঁকে হাসতে দেখা যেত না। বিধান রায়ের এই কথা শুনে সেদিন জ্যোতিবাবুও নাকি হেসে ফেলেছিলেন।
তখন নিষিদ্ধ হয়ে গেছে কমিউনিস্ট পার্টি। কেউ কেউ গ্রেপ্তার। কেউ এখানে ওখানে পালিয়ে বেড়াচ্ছেন। কিছুতেই ধরা যাচ্ছে না বিরোধী দলনেতা জ্যোতি বসুকে। কোথায় তিনি ? একদিন পুলিশকর্তাদের সঙ্গে বৈঠকে বিধানচন্দ্র কিছুটা ধমকের সুরেই জানতে চাইলেন, কোথায় পালিয়ে বেড়াচ্ছে জ্যোতি ? ওকে ধরা যাচ্ছে না কেন ? যেভাবেই হোক, ওকে ধরতে হবে।
লোকসভায় এই রাজ্য থেকে বামেদের কোনও প্রতিনিধিত্ব নেই। রাজ্যসভাতেও থাকবে না? ২০১৬ তে জোট করেই লড়া হয়েছিল। আগের দুবার কংগ্রেসের সাংসদ হয়েছেন। এবার বামেদেরই প্রাপ্য। বিশেষ করে বিকাশ ভট্টাচার্যর নামে কং নেতৃত্বের আপত্তি থাকার কথা নয়। কিন্তু গড়িমসি নয়, এখনই প্রার্থীর নাম চূড়ান্ত হোক। কংগ্রেসের সঙ্গে আলোচনা এখন থেকেই সেরে ফেলা হোক। লিখেছেন রক্তিম মিত্র।
একসময় এই রাজ্য থেকে রাজ্যসভায় পাঠানো হয়েছে বৃন্দা কারাতকে। ইয়েচুরিকে পাঠানো হয়েছে দুবার। এবার এই রাজ্যের কাউকে কেরল থেকে রাজ্যসভায় পাঠানো হোক। এখন থেকেই এই দাবি তুলুক আলিমুদ্দিন। লিখেছেন সরল বিশ্বাস।।
যা লেখা হয়েছে, মুখ্যমন্ত্রীকে উদ্ধৃত করেই লেখা হয়েছে। সেখানে কোনও বিকৃতি ঘটানো হয়নি। কে কীভাবে ব্যাখ্যা করবেন, সেটাও কি মুখ্যমন্ত্রী ঠিক করে দেবেন? কোন কাগজ কোন পাতায় ছাপবে, সেটাও মুখ্যমন্ত্রী ঠিক করে দেবেন?
আসলে, পরিষদীয় বিষয় সম্পর্কে ধারনা না থাকলে যা হয়, তাই হচ্ছে।
আটের দশক বা নয়ের দশকেও দশজনের মধ্যে অন্তত সাত–আটজন সাঁতার জানত। গত পনেরো–কুড়ি বছরে ছবিটা যেন একেবারেই বদলে গেছে। স্নান করতে এখন পুকুরে যাওয়ার রেওয়াজটাই কমে গেছে। এখন একশো জন কিশোর বা তরুণের মধ্যে পাঁচজন সাঁতার জানে কিনা সন্দেহ। সমুদ্রে একের পর এক তলিয়ে যাওয়ার ঘটনা তো আছেই। পাশাপাশি জল সম্পর্কে অদ্ভুত একটা ভীতিও কাজ করছে। ওপেন ফোরামে লিখলেন ধীমান সাহা।।
মিমি—নুসরতের প্রথম দিনের ভাষণে খুব গুরুগম্ভীর বিষয় তুলে ধরা হয়নি। দেড়, দু মিনিটের মধ্যে এলাকার সমস্যা ও দাবি তুলে ধরার দিকেই গুরুত্ব দেওয়া হয়েছে। তাই বেমানান মনে হয়নি। বিশেষ করে নুসরতের বয়ানে যে দাবি তোলা হয়েছে, দাবিটি নিতান্ত সাধারণ হলেও এলাকাভিত্তিক একটা রিসার্চ আছে। স্বল্প সময়ের মধ্যে, স্বল্প বাক্যে যা সুন্দরভাবে তুলে ধরা হয়েছে।এর পেছনে প্রশান্ত-বাহিনীর ছোঁয়া পরিষ্কার।