আর এই ডাক্তাগুলোও হয়েছে সেই রকম। তা বলি, হ্যাঁ বাছা। এত সেজেগুজে এসে ফ্রি তে যে এত টিপস দিয়ে যাচ্ছো, তার সাইড এফেক্টটা বুঝলে না! হঠাৎ করে মানুষ যদি এত স্বাস্থ্য সচেতন হয়ে ওঠে, তোমাদের কাছে তো কেউ যাবে না। তোমার অমন সুন্দর সাজানো চেম্বারে বসে মাছি তাড়াতে তোমার ভাল লাগবে? অবাক পৃথিবী।
রামকৃষ্ণ যদি চাইতেন, সামান্যতম ইচ্ছেও প্রকাশ করতেন, সেই যুগে তাঁকে সোনায় মুড়ে দেওয়ার জন্য প্রচুর মানুষ এগিয়ে আসতেন। এসেও ছিলেন। সেই ‘লোভ’-টাকে বর্জন করতে পেরেছেন বলেই আজ তিনি ঠাকুর রামকৃষ্ণ।সেই তাঁর ঘরেই কিনা, এত টাকা-পয়সার গন্ধ? খাট ঘিরে ওই দান বাক্সগুলোকে দেখে মনে হচ্ছিল, ঠাকুর যেন কয়েদখানায় বন্দী! লিখেছেন তপন বন্দ্যোপাধ্যায়।
এঁকে বেঁকে যাওয়া সেই সর্পিল লাইন আর নেই। ময়দান থেকে যুবভারতীতে ডার্বি চলে যাওয়ার পর অনেক স্মৃতিই হারিয়ে গেছে। অনলাইনে নাকি ডার্বির টিকিট দেওয়া হচ্ছে। আধুনিকতা আসুক, আপত্তি নেই। কিন্তু আই এস এল আর কলকাতা লিগের চরিত্র যে এক নয়, তা কি আই এফ এ-র নতুন সচিব বোঝেন? সব টিকিট অনলাইনে ফুরিয়ে গেলে এই ম্যাচের আসল দর্শকরা বঞ্চিত হবেন না তো? লিখেছেন কুণাল দাশগুপ্ত।।
এবার থেকে আর ইচ্ছে হলেই টাইগার হিলে যাওয়া যাবে না। টাইগার হিলের ভিড়ে রাশ টানতে চাইছে প্রশাসন। সকালের দিকে তিনশোর বেশি গাড়িকে অনুমতি দেওয়া হবে না। আগাম অনুমতি নিতে হবে।
পোস্ত তো আকাশ থেকে পড়ে না। কোনও কারখানাতেও হয় না। তার মানে, কোথাও না কোথাও চাষ হয়। তাহলে, সেখানে চাষ হওয়া আইনি, অথচ আমাদের রাজ্যে বেআইনি।এমনটা কেন হবে? লিখেছেন সজল মুখার্জি।
একের পর এক সদস্য দলবদল করেছেন। বিরোধী দলের টিকিটে জিতে শাসকদলের পতাকা তুলে নিয়েছেন। স্পিকার মশাই নীরব ছিলেন। হঠাৎ, উল্টো খেলা শুরু হতেই তিনি অতি সক্রিয় হয়ে উঠেছেন। সেদিন নিষ্ক্রিয় ছিলেন দলের ভয়ে, আজ অতি সক্রিয় হয়ে উঠছেন, তাও দলের নির্দেশে। স্পিকার পদের মর্যাদা আর কত নিচে নামাবেন!
কোনদিন হয়ত বলে বসবেন, বাংলা মানুষকে হজ করতে কেন মক্কায় যেতে হবে? ফুরফুরা শরিফেই হজ হতে পারে। সারা দেশের লোক তাহলে এখানে আসবেন। এখানে পর্যটনের উন্নতি হবে। কোনদিন হয়ত বলবেন, আমি ভ্যাটিকান সিটি দেখে এসেছি। ওরা কৃষ্ণনগরে বা চন্দননগরে তৈরি করা যায়। করেও ফেলবেন।
যেভাবে দিনদিন তৃণমূলে ভাঙন বাড়ছে, তা প্রতিহত করতে পারবে না। এ ছাড়া বিজেপি কেন্দ্রের শাসকদল। তাদের ক্ষমতা অনেক। আর্থিক ও রাজনীতিতে বিজেপি সারা দেশে সুসংগঠিত। তারাও নানা কৌশল প্রয়োগ করবে। এ ছাড়াও গত পঞ্চায়েতে মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়ে ফল পেয়েছে হাতেনাতে। এই ফল আরও ত্বরান্বিত হতে পারে আগামী পুরসভা ও বিধানসভা নির্বাচনে। সুতরাং মমতাকে টেনে তোলা পিকের পক্ষে সম্ভব হবে না । লিখেছেন সুগত রায়মজুমদার।
বিকেল গড়িয়ে সন্ধে নেমে আসছে। নির্জন সেই সমুদ্র সৈকতে যেন মায়াবি এক পরিবেশ। একদিকে এগিয়ে আসছে ঢেউ। অন্যদিকে, ম্যানগ্রোভ অরণ্য। চেনা সমুদ্র যেন ধরা দিচ্ছে অচেনা এক চেহারায়। বিচিত্রপুর থেকে ফিরে এসে লিখলেন তানিয়া বর্ধন ঘোষ।
এবার আরও কাছাকাছি আসছে দিল্লি। ভৌগলিক দূরত্ব একই থাকছে। তবে হাওড়া থেকে দিল্লি যাওয়ার সময় একধাক্কায় কমে যাচ্ছে পাঁচ ঘণ্টা। এখন রাজধানী এক্সপ্রেসে দিল্লি যেতে সময় লাগে ১৭ ঘণ্টা। নতুন ব্যবস্থা চালু হলে এই যাত্রাপথ ১২ ঘণ্টায় নেমে আসবে।