ফেলুদা, ব্যোমকেশ কিরীটীর কথা হয়ত জানি। কিন্তু বাংলায় প্রথম কোন মহিলা সাহিত্যিক কি গোয়েন্দ কাহিনি লিখেছেন ? ঠিক ধরেছেন, আশাপূর্ণা দেবী। একদিকে আটপৌরে সংসারের কাহিনি, অন্যদিকে গোয়েন্দাকাহিনি। তাঁকে শ্রদ্ধা জানিয়ে লিখলেন শোভন চন্দ।।
সুনীল–শক্তিদের নিয়ে কত গল্প। মধ্যরাতে কলকাতা শাসন করত চার যুবক। লাইনটা মনে গেঁথে গিয়েছিল। বাড়িতে মিথ্যে বলে আমরাও বেরিয়ে পড়লাম। সারা রাতের সে কী রোমাঞ্চ! এরপরেও আরও কয়েকবার আমরা রাতের কলকাতার স্বাদ নিয়েছি। ভাল–মন্দ মিলিয়ে সে এক বিচিত্র অভিজ্ঞতা।
বর্ষায় অনেকে পাহাড়কে এড়িয়ে যান। কিন্তু পাহাড়ে অলসভাবে বৃষ্টি দেখার আনন্দই আলাদা। এমনই এক ঠিকানা হতে পারে বড়া মাঙ্গোয়া। বিচ্ছিন্ন দ্বীপের মতো এক ফার্মহাউস। সামনে দিগন্ত বিস্তৃত পাহাড়ের সারি। বৃষ্টিভেজা পাহাড় ধরা দেবে আরও মোহময়ী চেহারায়। লিখেছেন অভিরূপ দাস।
জি বাংলা, স্টার জলসা, কালার্স বাংলা- এসব চ্যানেল যে কতটা ক্ষতি করছে, তা অনেকে বুঝতেও পারছেন না। যখন বুঝবেন, তখন পারিবারিক কাঠামোটাই হয়ত ভেঙে যাবে।
এখানে না আছে গোয়েন্দাগিরি। না আছে সংবাদ জগৎ। না আছে বিনোদন জগৎ। ককটেল তৈরি করতে গিয়েই কিছুটা জগাখিচুড়ি হয়ে গেছে। শান্তিলাল ও প্রজাপতি রহস্য দেখে রিভিউ লিখলেন হেমন্ত রায়।
দেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর আত্মগোপন করে থাকা মানায়! নিজের বিরুদ্ধে অভিযোগকে নিজেই তো জোরালো করে তুললেন। নিজেদের আরও হাস্যকর করে তুলল সিবিআই। তিনি যখন বাড়িতে ফিরেই এসেছেন, তখন একটু অপেক্ষা করা যেত না! পাঁচিল টপকে তাঁর বাড়িতে ঢুকতে হল! এমন নিচুস্তরের অসভ্যতা দেখানোর কোনও দরকার ছিল! লিখেছেন সঞ্জয় সেন।
একেক দিন হোটেলের ভাড়া একেক রকম। অনেক হোটেলেই নির্দিষ্ট কোনও রেট কার্ড নেই। কোথাও কোথাও তিন চার রকম চার্ট করা আছে। অনেকদিন ধরেই চলছে। মুখ্যমন্ত্রী হোটেল ভাড়া নিয়ে ক্ষোভ দেখালেন ঠিকই। কিন্তু সুরাহা হবে বলে মনে হয় না। লিখেছেন সুমিত চক্রবর্তী।
চাকরির জন্য লোকে টাকা দেয়, ঠিকাদারি পাওয়ার জন্যও দেয়। কিন্তু রেলবোর্ডের সদস্য হওয়ার জন্য কিনা সত্তর লাখ ঘুস দিলেন! তিনিই আবার প্রতারণার অভিযোগ আনলেন! যাঁর নামে অভিযোগ, তিনি নিয়েছেন কিনা প্রমাণ সাপেক্ষ। কিন্তু যিনি দিলেন, তিনি তো নিজেই স্বীকার করে নিলেন। আগে তো তাঁকেই ধরা উচিত ছিল।
জোয়ারে সমুদ্র কাছেই থাকে, কিন্তু ভাটা এলেই অনেকদূরে পালিয়ে যায়। এমনই এক সৈকত ওড়িশার চাঁদিপুর। আমাদের বাংলাতেও এমনই এক সৈকত আছে। চাইলে দু–তিনটে অলস দিন কাটিয়ে আসতেই পারেন। তাই নিয়েই বিশেষ প্রতিবেদন।।
বুক করা হত ট্রেনের পুরো কামরা। দেড়–দুমাসের লম্বা সফরে বেরিয়ে পড়া। রাঁধুনি তো থাকতই, সঙ্গে ধোপা–নাপিত। বেড়াতে গিয়েই প্রেম, বিয়ে। এমন কত অজানা কাহিনী কুণ্ডু স্পেশ্যালে। তাই নিয়ে বিশেষ প্রতিবেদন অয়ন দাসের।