যেটা হয়েছে, সেটা একটা সামান্য দুর্ঘটনা বলা যেতে পারে। চোটটাও মিথ্যে নয়। কিন্তু মুশকিলটা হল তিনি নিজেই আগাম নিদান হেঁকে দেন। তিনি যদি বলেন, এখানে চোট, ওখানে চোট, কোন ডাক্তারের সাধ্যি আছে সত্যিটা বলবেন? তিনি যদি বলে হাড় ভেঙেছে, ডাক্তারকেও তাই বলতে হবে। তিনি যদি বলেন, হামলা হয়েছে, পুলিশকেও তাই বলতে হবে। বাংলার অধিকাংশ মিডিয়াকেও তাই বলতে হবে। সমস্যা অনেক গভীরে। একজনের একটা ছোট্ট মিথ্যে ঢাকতে কত লোককে মিথ্যে বলতে হয়।
দলবদলের এমন ব্যাখ্যা সত্যিই কখনও শোনা যায়নি। তবে একটা ব্যাপারে সাধুবাদ দিতেই হবে। তিনি অন্তত ন্যাকা ন্যাকা আদর্শের বুলি আওড়াননি। মানুষের হয়ে কাজ করতে চাই মার্কা সস্তা কথা বলেননি। যেটা মনে করেন, সেটাই বলেছিলেন। দীনেশ বাজাজের হন্তদন্ত হয়ে মুকুল রায়ের বাড়ি ছুটে যাওয়ায় কুড়ি বছর আগের সেই ঘটনা মনে পড়ে গেল। দেখা যাক, দলবদলের পর দীনেশজি কোন অমৃতবাণী বর্ষণ করেন।
সিপিআই নিজেই কি কানহাইয়াকে আনতে আগ্রহী ছিল না? ফরওয়ার্ড ব্লক নরেন চ্যাটার্জির বদলে ভিটরকে বক্তা করতে পারত না? নিশ্চিতভাবেই ভিক্টরের বক্তৃতা ঝড় তুলত। দল হিসেবে ফরওয়ার্ড ব্লকের ভাবমূর্তিই উজ্জ্বল হত। যে সাহসটা সিপিএম দেখাতে পারল, সেই সাহসটা যদি শরিকরা দেখাতে পারতেন!
যাঁরা একটা দুটো তুলেছেন, তাঁদের কথা বলছি না। কিন্তু যাঁরা দিনে তিরিশ–চল্লিশটা সেলফি তোলেন, তাঁরা ভেবে দেখুন, সেলফিতে সত্যিই কি আপনাকে খুব সুন্দর লাগে? একটা সুন্দর চেহারাকে অসুন্দর দেখানোর আদর্শ উপায় হল এই সেলফি। তাই যদি নিজেকে ভালবাসেন, তাহলে সেলফি থেকে দূরে থাকুন।
দারুণ জনপ্রিয় নন। দলের খুব অনুগতও নন। সংসদে ঝাঁঝালো বক্তৃতা দেন, এমনও নয়। খুব লড়াকু বা সংগ্রামী নেতাও বলা যাবে না। তাহলে কী এমন গুণ আছে, যার জন্য তিনি তৃণমূল নেত্রীর কাছে এতটা অপরিহার্য?
বাচ্চু সর্দার এর নাম আমি প্রথম শুনি দয়াপুরে। তারপর শান্তিগাছি, কুমীরমারি যেখানেই গেছি, প্রায় সবাই ওর নাম করেছেন খুব সাবধানে, ভয়ে ভয়ে। সুন্দরবনের এক সময়কার ভয়ঙ্কর জলদস্যু বাচ্চু। ওকে ঘিরে সুন্দরবনের আনাচে কানাচে কত মিথ, কত গল্প ছড়িয়ে আছে, তার ইয়ত্তা নেই। বাদাবনের বেতাজ বাদশা। পুলিশের হাতে কখনও ধরা পড়েনি। বন দপ্তরও ওর হদিশ পায়নি।জলদস্যুদের অজানা কাহিনি উঠে এল শুভেন্দু আচার্যর লেখায়।
এখানেই প্রশ্ন। কারা বিবৃতি দিচ্ছেন? কারা টিভির আলোচনায় অংশ নিচ্ছেন? কারা খবরের চ্যানেলের মাথা হয়ে বসে আছেন? কারা কাগজ চালাচ্ছেন? মস্তবড় প্রশ্নের মুখে ফেলে দিলেন দীনেশ ত্রিবেদী।
১৩ ফেব্রুয়ারি। বিশ্ব বেতার দিবস। অনেকের স্মৃতিতে রয়ে গেছে কাঠের বাক্সের সেই রেডিও। এখন রেডিওতে মন কী বাত হয়। কিন্তু সেই ফেলে আসা রেডিওকে নিয়ে আমাদের মনের কথাটা ঠিক কী? নস্টালজিয়ায় মোড়া দারুণ এক লেখা উপহার দিলেন সন্দীপ লায়েক।
এবার থেকে মিষ্টি না দিয়ে পূর্ণিমার চাঁদের মতো একখানা ডবল ডিমের অমলেট দিয়ে ট্রাই করুন। অথবা দুটো ডিম সেদ্ধ দিন। দেখুন অতিথির মুখে জ্যোৎস্না মাখানো কী মধুর হাসি ঝরে ঝরে পড়বে। মাত্র দশ টাকা খরচ করে যদি মানুষের মুখে হাসি ফোটানো যায়, মন্দ কী! শুধু আমাদের চিন্তাভাবনাটা একটু বদলানো দরকার।লিখেছেন অন্তরা চৌধুরি।
অপর্ণা সেন বললেই মনে হয় সুন্দরী এক নায়িকা। কিন্তু পরিচালক অপর্ণা ? সেইদিকেই আলো ফেলা হল এই প্রতিবেদনে। বিশেষভাবে উঠে এল পরমা-র কথা। যা সময়ের থেকে অনেক এগিয়ে থাকা ছবি। এই সুরই উঠে এল স্নেহা বিশ্বাসের লেখায়।