নন্দ ঘোষের হাত থেকে কারও রেহাই নেই। প্রধানমন্ত্রী থেকে রাষ্ট্রপতি, তিনি সবার খুঁত ধরেন। এমনকী রবি ঠাকুর বা নেতাজিরও রেহাই নেই। তাহলে মহানায়কই বা বাকি থাকেন কেন? এত প্রশস্তির মাঝে না হয় একটু ভিন্ন সুর থাকল। পড়ুন নন্দ ঘোষের কড়চা।
উত্তম–সুচিত্রা। পরপর উচ্চারিত হয় নাম দুটো। প্রায় প্রবাদ হয়ে গেছে। কিন্তু একটু তলিয়ে পোস্টারগুলো দেখুন। তাহলেই বুঝতে পারবেন। অধিকাংশ ছবির পোস্টারেই কিন্তু উত্তম–সুচিত্রা নয়, লেখা আছে সুচিত্রা–উত্তম। অর্থাৎ, সুচিত্রার নাম আগে। এটাই নাকি সুচিত্রার শর্ত ছিল। নীরবে মেনেই নিয়েছিলেন মহানায়ক। লিখেছেন স্বরূপ গোস্বামী।
অনেকদিনের ইচ্ছে ছিল উত্তম কুমারের শুটিং দেখার। অবশেষে সুযোগ এসে গেল। তখন শুটিং চলছে অগ্নীশ্বর ছবির। সেই শুটিং শেষ করেই বাঘবন্দী খেলা। একইদিনে এমন বিপরীতধর্মী দুটো চরিত্র! শুটিং দেখার সেই অভিজ্ঞতা মেলে ধরলেন বিশ্বরঞ্জন দত্ত গুপ্ত।
একবারই মহালয়া করেছিলেন উত্তম কুমার। সঙ্গীত পরিচালক হেমন্ত মুখোপাধ্যায়। কেমন ছিল সেই অভিজ্ঞতা? বাংলার সাধারণ মানুষ বিষয়টিকে কীবাবে দেখেছিলেন? কেন ক্ষমা চাইতে হল আকাশবাণীকে? এসব অজানা কথা উঠে এল দিব্যেন্দু দে-র কলমে।
কলকাতার মহানায়ক বলিউডে সফল হতে পারলেন না কেন ? অনেকে বলেন রাজ কাপুরের ষড়যন্ত্র। কেউ বলেন, উত্তম নিজেই দায়ী। ভুল লোকের খপ্পরে পড়েছিলেন। আসলে ঠিক কী হয়েছিল ? অনেক অজানা...
বারবার সুযোগ এসেছে। কখনও নিজের সিদ্ধান্তে, কখনও অন্যের বুদ্ধিতে, বারবার সেই সুযোগ ফিরিয়ে দিয়েছেন। পরে বোঝা গেছে, সেই সিদ্ধান্তগুলো নিতান্তই ভুল ছিল। নিজেও বারবার আক্ষেপ করেছেন। সেদিন ঠিকঠাক সিদ্ধান্ত নিতে পারলে উত্তম হয়ত ‘সর্বোত্তম’ হয়ে উঠতেই পারতেন। লিখেছেন সত্রাজিৎ চ্যাটার্জি।
সম্রাট দত্ত একসঙ্গে ৭৮ জন নাকি রাজ্যে প্রথম হয়েছে। হ্যাঁ, এটাই মাধ্যমিকে সেরা চমক। এরপরেও মিস্টি মুখ চলছে। এর পরেও টিভিতে সাক্ষাৎকার চলছে। এরপরেও ঘটা করে রেজাল্ট বের করার প্রেস...
সবুজ সরখেল সহজ বিষয়কে কীভাবে জটিল করে তুলতে হয়, একটা সুন্দর সম্ভাবনাকে কীভাবে পণ্ড করতে হয়, তা ইস্টবেঙ্গল কর্তাদের দেখে শেখা উচিত। কয়েক বছর আগে স্পনসর হিসেবে ইস্টবেঙ্গলের সঙ্গে গাঁটছড়া...
কেন বামেরা শূন্য হল, তা নিয়ে অনেকের ঘুম হচ্ছে না। কেউ বলছেন, কংগ্রেসের সঙ্গে জোট করা উচিত হয়নি। কেউ বলছেন, আইএসএফের সঙ্গে জোট মানুষ মেনে নেয়নি। দু’বছর আগের লোকসভা ভোটে তো কংগ্রেস বা আইএসএফের সঙ্গে জোট ছিল না। তখন কি বামেদের ভোট দিয়েছিলেন? পাল্টা প্রশ্ন ছুঁড়ে দিলেন সত্রাজিৎ চ্যাটার্জি।
অভিরূপ কুমার বয়স নিছকই একটা সংখ্যা। এই বয়স মোটেই তারুণ্যের মাপকাঠি নয়। কথাটা মাঝে মাঝেই শোনা যায়। কারণ, কেউ কেউ থাকেন যাঁরা বারবার বয়সকে তুড়ি মেরে উড়িয়ে দেন। কেউ কেউ...