ক্যামেরা না থাকলেই বোঝা যাবে কে কতটা দেশপ্রেমী

আইসিসি একবার শুধু বলে দিক, মোবাইল বা ক্যামেরা নিয়ে ঢোকা যাবে না। দেখুন এই হুজুগ কোথায় উড়ে যাবে। ইডেন অর্ধেকও হয়ত ভরবে না। দেখুন তখন ‘‌ক্রিকেটপ্রেম’ বা ‘‌দেশপ্রেম’‌ কোথায় থাকে!‌‌

টিকিটের এত হাহাকার কেন?‌

একটা টিকিটের জন্য কতই না হাহাকার। যে যাকে পারছেন ফোন করছেন, একটা টিকিটের ব্যবস্থা করা যাবে!‌ আসলে, কেউই জানেন না, কোথা থেকে কীভাবে টিকিট পাওয়া যাবে!‌ তাই সব দরজাতেই কড়া...

আসল সময়ে হারতে হবে না তো!‌

অস্ট্রেলিয়া পেশাদার দল। তারা হয়ত এই চাপ নিতে পারে। আসল সময়ে তারা ঠিক গর্জে ওঠে। কিন্তু ভারত সম্পর্কে এখনও সেই বিশ্বাসটা রাখা কঠিন। সারা টুর্নামেন্টে দারুণ খেলেও আসল সময়ে নিজেদের ঠিকঠাক মেলে ধরতে না পারার ‘‌সুনাম’ ভারতের রয়েছে।

‌সামিকে পরে খেলানো পরিকল্পনারই অঙ্গ

এবারের দলে কোনও বাঙালি ক্রিকেটার নেই। কিন্তু বাংলার অবদান থেকেই গেল। ভুললে চলবে না, এই সামি কিন্তু রনজিতে খেলেন বাংলার জার্সি গায়েই। তাঁর ক্রিকেটজীবনের উত্থানটা এই বাংলা থেকেই। সেদিক থেকে দেখতে গেলে বাঙালির গর্ব করার উপাদান থেকেই গেল।

কপিলের ১৭৫ ও একটি নিষ্পাপ মিথ্যাচার

লোকে কেন এরকম স্মৃতিচারণ করেন?‌ আসলে, সবাই সেই ইনিংসের সাক্ষী থাকতে চান। অন্তত সাক্ষী ছিলাম, এটা বোঝাতে চান। তার জন্য বেমালুম মিথ্যে বলেন। তিনি হয়ত জানেনও না, সেই ম্যাচ দেখানো হয়নি।

চেতনের হ্যাট্রিক আর সানির ঝড় শতরান

সোহম সেন বিশ্বকাপে ভারত নিউজিল্যান্ড বললেই মনে পড়ে যায় সেই ৮৭  বিশ্বকাপের কথা |সেবার সেমিফাইনালের  আগে সেটাই ছিল ভারতের শেষ ম্যাচ |ভারত যে  সেমিফাইনালে উঠছে সেটা ততদিনে নিশ্চিত হয়ে গেছে...

সোনা এল, কিন্তুসেই জৌলুস কই?‌

স্বরূপ গোস্বামী একটা দল বিশ্বকাপে। অন্য দল এশিয়াডে। কোনদিকে থাকবে আমজনতার নজর?‌ কোনদিকে থাকবে মিডিয়ার ফোকাস?‌ প্রশ্নগুলো সহজ, আর উত্তরও তো জানা। তাই এশিয়ান গেমসে ক্রিকেটের প্রথম সোনা তেমন আমল...

ব্যাট হাতে মাঠে যখন খেলতে নামেন ভিভ

সরল বিশ্বাস ক্রিকেটে আমার প্রিয় দল কোনটি?‌ এখন উত্তরটা নিশ্চিতভাবেই ভারত। কিন্তু আটের দশকে যদি কেউ এই প্রশ্নটা করত, হয়ত একটা অন্যরকম উত্তর দিতাম। কারণ, তখন আমি ভারতের জয় যত...

তিরাশিকে চিনেছিলাম সাতাশিতে এসে

সাতাশির একটার পর একটা ম্যাচ দেখছি। আর টিভিতে তিরাশির ক্লিপিংসও দেখছি। সাতাশি আর তিরাশি যেন মিলেমিশে একাকার। সেই সাতাশিতে এসেই তিরাশির হাতেখড়ি। সাতাশির সেমিফাইনালে আমরা ইংল্যান্ডের কাছে হেরে গিয়েছিলাম। কিন্তু মনে পড়ে গেল, তিরাশির সেমিফাইনালে কিন্তু আমরা এই ইংল্যান্ডকেই হারিয়েছিলাম। ভারতের একটার পর একটা উইকেট পড়ছে। বারবার মনে হচ্ছিল, জিম্বাবোয়ের সেই ম্যাচের পর কেউ কেন কপিলদেব হয়ে উঠতে পারছেন না!‌

নতুন তারার খোঁজে

আমাদের দেশে ক্রিকেট এনেছেন সাহেবরা। তাই এটা মূলত সাহেবদের খেলা, ছোট থেকে আমরা এমনটাই শুনে এসেছি। তখন গরমকাল মানে ফুটবল, আর শীতকাল মানে ক্রিকেট–‌মোটামুটি এরকমই একটা বিভাজন ছিল। কিন্তু এখন...