তিরাশিকে চিনেছিলাম সাতাশিতে এসে

সাতাশির একটার পর একটা ম্যাচ দেখছি। আর টিভিতে তিরাশির ক্লিপিংসও দেখছি। সাতাশি আর তিরাশি যেন মিলেমিশে একাকার। সেই সাতাশিতে এসেই তিরাশির হাতেখড়ি। সাতাশির সেমিফাইনালে আমরা ইংল্যান্ডের কাছে হেরে গিয়েছিলাম। কিন্তু মনে পড়ে গেল, তিরাশির সেমিফাইনালে কিন্তু আমরা এই ইংল্যান্ডকেই হারিয়েছিলাম। ভারতের একটার পর একটা উইকেট পড়ছে। বারবার মনে হচ্ছিল, জিম্বাবোয়ের সেই ম্যাচের পর কেউ কেন কপিলদেব হয়ে উঠতে পারছেন না!‌