শুধু অধিনায়ক নন, মহাজীবনের এক শিক্ষক

এরই মাঝে কত রাজনৈতিক জল্পনা। অনেকে বলেন, পা বাড়িয়ে অফস্টাম্পের বাইরের বলটাকে ছেড়ে দিলেন। আসলে, স্টেপ আউট করে জল্পনাটাকে গ্যালারিতেই পাঠিয়ে দিলেন। একই অঙ্গে কত ভিন্ন সত্ত্বার স্রোত। সব সত্ত্বাকে ছাপিয়ে আসলে তিনি এক মহাজীবনের শিক্ষক।      ‌‌‌‌‌‌‌‌

ক্রীড়া সাংবাদিক দিবসে একটু আয়নার সামনে দাঁড়ান ক্রীড়া সাংবাদিকরা

কে কটা খবর করেছে, হদিশ পাওয়া কঠিন। দু–‌একজন হাতে গোনা রিপোর্টার ছাড়া অধিকাংশের ঝুলিতে বছরে একটাও খবর নেই। মন কেড়ে নেওয়া লেখাও নেই। প্রিভিউ আর প্রেস কনফারেন্সে বাইলাইন। মোদ্দা কথা, না আছে পরিশ্রম। না আছে পড়াশোনা। না আছে মেধা। না আছে লেখার মুন্সিয়ানা। না আছে সেই পর্যায়ের যোগাযোগ। না আছে ন্যূনতম সংযম।
তাহলে, রইলটা কী? ‌ক্রীড়া সাংবাদিক দিবসে কি আয়নার সামনে দাঁড়াবেন এই প্রজন্মের ক্রীড়া সাংবাদিকরা?‌

ভিভ মানেই এক অলস আভিজাত্য

ক্রিকেটের সম্রাট বলে যদি কেউ থেকে থাকেন, তবে সেটা ভিভ রিচার্ডস। তাঁর থেকে বেশি রান বা সেঞ্চুরি অনেকেই করেছেন। তাঁর থেকেও কম বলে সেঞ্চুরিও অনেকে করেছেন। কিন্তু তাঁদের কাউকেই রিচার্ডসের আশেপাশে বসানো যায় না। ভিভ মানেই কৈশোরের সেই মুগ্ধতা। ভিভ মানেই একটা অলস আভিজাত্য। ভিভ মানেই একটা রাজকীয়তা।

সূচিতে এত কারচুপি, কারও নজরে এল না!‌

দিনের আলোয় এতবড় একটা কারচুপি হয়ে গেল। কারও নজরে এল না?‌ কারও মনে কোনও প্রশ্ন এল না?‌ কন্ট্রোল সি আর কন্ট্রোল ভি–‌র এই বিস্তার মগজকে কতখানি ভোঁতা করে দিচ্ছে, আরও একবার বোঝা গেল।

ভারতে রাত আটটা বাজলেই হল!‌ এর নাম বিশ্বকাপ!‌

নৈশালোকের ব্যবস্থা হল না কেন?‌ আপনার, আমার মতো আম ভারতীয়দের জন্যই। আমরা যেন রাত আটটায় খেলা দেখতে পারি, সেইজন্য। আমরা রাত আটটায় দেখতে চাইলে ওখানে সকাল দশটায় শুরু করতে হবে। আর দিনের বেলায় সূর্যের চড়া আলোয় নৈশালোক দরকার নেই। সেই জন্য। এবার বোঝা গেল, খেলা যেখানেই হোক, ভারতে তখন যেন রাত আটটা বাজে।

এ যেন কুড়িয়ে বাড়িয়ে বিশ্বকাপ

পৃথিবীর চারভাগে/‌ তিনভাগ জল/‌ ক্রিকেট তুচ্ছ খেলা, /‌খেলা ফুটবল। চারলাইনের ছোট্ট ছড়া। আসল ছবিটা যেন বুঝিয়ে দিয়েছিল। বছর দুই আগেই হয়ে গেল বিশ্বকাপ ফুটবল। আমরা সেই বিশ্বকাপের মানচিত্র থেকে আলোকবর্ষ...

ফিরে আসারনতুন উপাখ্যান

স্বরূপ গোস্বামী তখনও আইপিএল শুরু হতে ঢের দেরি। হঠাৎ সৌরভ গাঙ্গুলি বলে বসলেন, ‘‌এবার ঋষভই নেতত্ব দেবে। সবকিছু ঠিকঠাক থাকলে বিশ্বকাপের দলে ওকে ভাবাই যায়।’‌কিছুটা বাড়াবাড়িই মনে হয়েছিল। প্রায় দেড়...

এত টিকিটের হাহাকার, তাও গ্যালারি ভরছে না কেন?‌

এমন হাহাকার তো কয়েক বছর আগেও ছিল না। যাঁরাই খেলা দেখতে চাইতেন, দেখতে পেতেন। ক্লাব থেকেও টাকা দিয়ে টিকিট কেনা যেত। আবার যুবভারতী থেকেও কেনা যেত। বিরাট যে লাইন পড়ত, তাও নয়। তাহলে হঠাৎ কি ফুটবল অনুরাগীর সংখ্যা বেড়ে গেল?‌

‌নাইটদের জন্য কোনও আদিখ্যেতা নেই

যখন শুরুর দিকে সৌরভ গাঙ্গুলি ছিলেন, তখন দলটার সমর্থক ছিলাম। কিন্তু তারপর যখন থেকে সৌরভকে অসম্মান করে সরে যেতে বাধ্য করা হয়, তখন থেকে এই দলটার প্রতি আর কোনও অনুরাগ নেই। বছরের পর বছর বাংলার যোগ্য ক্রিকেটারদের ব্রাত্যই রেখেছে কেকেআর।

সমর্থকদের ভোগান্তি ধামাচাপাই পড়ে গেল

সবুজ সান্যাল খেলা শুরু সাড়ে সাতটায়। একজন সমর্থক কখন মাঠে আসবেন?‌ কেউ আসবেন সাতটায়। কেউ হয়তো তারও আগে, ছটায়। এসে আপনা কাউন্টারের সামনে লাইনে দাঁড়ালেন। আপনি অনলাইনে টিকিট কেটেছেন। কাউন্টার...