ভারতে রাত আটটা বাজলেই হল! এর নাম বিশ্বকাপ!
নৈশালোকের ব্যবস্থা হল না কেন? আপনার, আমার মতো আম ভারতীয়দের জন্যই। আমরা যেন রাত আটটায় খেলা দেখতে পারি, সেইজন্য। আমরা রাত আটটায় দেখতে চাইলে ওখানে সকাল দশটায় শুরু করতে হবে। আর দিনের বেলায় সূর্যের চড়া আলোয় নৈশালোক দরকার নেই। সেই জন্য। এবার বোঝা গেল, খেলা যেখানেই হোক, ভারতে তখন যেন রাত আটটা বাজে।
