সরকার ঘৃণা ছড়ায়, ক্রিকেট বোর্ডও তাতে শরিক হয়!‌

ধীমান সাহা ভারতের মাটিতে পাকিস্তান শেষ কবে খেলেছে?‌ অনেক স্মৃতি হাতড়েও মনে করা কঠিন। পাকিস্তানের মাটিতে ভারত শেষ কবে খেলেছে?‌ এক্ষেত্রেও তাই। অনেক স্মৃতি হাতড়ালেও গত দশ বছরে এমন ঘটনা...

নেত্রীর প্রতি এমন অনাস্থা অনুব্রত ছাড়া আর কে দেখিয়েছেন !

অনুব্রতকে ভুল বুঝবেন না। তিনিই একমাত্র বোঝাতে পেরেছেন, নেত্রী কেউ নন। যা করার, তাঁকেই করতে হবে। তিনিই বুঝিয়েছেন, মানুষ ভোট দিলে বিপদ। তিনিই বুঝিয়েছেন, সরকারি উন্নয়নের কথা বলে ভোট হয়...

স্মৃতিটুকু থাক

অনেক স্মৃতি জমে থাকে। না বলা কথা হয়েই থেকে যায়। ছেলেবেলার কোনও বন্ধুর কথা মনে পড়ছে ? কোনও মাস্টারমশাই বা আত্মীয়দের কথা মনে পড়ছে ? কোনও সুখস্মৃতি ভাগ করে নিতে চান ? অতীতের কোনও ঘটনার জন্য কারও কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে চান ? কোনও যন্ত্রণার কথা বলে একটু হালকা হতে চান ?

গুড় বাতাসার আত্মকথা

গুড় বাতাসা আসলে কী ? যে যার মতো, মানে বের করে নিল। কেউ বলল, জমাট বাঁধা রক্ত। কেউ বলল, ওটা আসলে কোড ল্যাঙ্গুয়েজ। বাহিনীর জওয়ানদের জন্য ঢালাও মদ্যপানের ব্যবস্থা থাকবে। কেউ বলল, যে নিষেধ না মেনে ভোট দিতে যাবে, তার পিঠে উত্তম-মধ্যম। একেকজনের কাছে একেক মানে হোক, কথা একটাই, গুড়-বাতাসা।

সেটিং নেই, এখন তৃণমূলের লোককেও বিশ্বাস করানো কঠিন

সত্যিই তো, জ্যোতিবাবু বা বুদ্ধবাবুর ক্ষেত্রে এমন প্রশ্ন উঠত না কেন?‌ এমনকী, অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা দিল্লি গেলেও তো এমন প্রশ্ন ওঠে না। মমতা ব্যানার্জি গেলেই এমন প্রশ্ন ওঠে কেন?‌ এটা বরং তৃণমূল নেতৃত্ব ভাবুন।

জালি পিএইচডি–‌র কথা জানতেন না!‌ তখন নীরব ছিলেন কেন?‌

কোনওটাই খুব গোপন তথ্য নয়। শিক্ষাজগতের সঙ্গে যুক্ত প্রায় সকলেই জানেন। কই, এটা নিয়ে তো কাউকেই তেমন ধিক্কার দিতে দেখা যায়নি। দিনের পর দিন বিভিন্ন বিজ্ঞাপনে, হোর্ডিংয়ে শিক্ষামন্ত্রী নিজেকে ডক্টরেট বলে পরিচয় দিয়ে এসেছেন। কাউকেই তো তেমন সোচ্চার হতে দেখা যায়নি। মিডিয়াও তো সেভাবে সোচ্চার হয়নি। ডিগ্রির নামে এমন নির্লজ্জ ডাকাতির কথা মুখ্যমন্ত্রী জানতেন না?‌

এতই যদি জানতেন, আগে বলেননি কেন?‌

এখন পার্থ চ্যাটার্জির সমালোচনা করা খুব সোজা। এর জন্য কোনও বাহাদুরি লাগে না। বরং, প্রতিবাদের ধ্বজা উড়িয়ে অন্য কাউকে তুষ্ট করে চলাটা আরও বেশি অন্যায়। পার্থর অপরাধ চেনা যায়, বোঝা যায়। ধিক্কার দেওয়া যায়। কিন্তু এইসব দ্বিচারিদের দেখলে আরও বেশি রাগ হয়। এই সময় এঁদের চিনে নেওয়া আরও বেশি জরুরি।

সবাই সব জানেন, তবু মূল আসামিকে বলা হয় ‘‌মুশকিল আসান’‌

যে বোকামি পার্থ চ্যাটার্জি করেছেন, সেই আসল পান্ডা এমন বোকামি করার মানুষ নন। তাঁকে বুদ্ধি দেওয়ার জন্য অনেক পেশাদার লোক রয়েছেন। কীভাবে প্রমাণ না রেখে কাজ করতে হয়, সে ব্যাপারে তিনি সিদ্ধহস্ত। তাছাড়া, প্রমাণ খুঁজে বের করা যাঁদের দায়িত্ব, তাঁরা যদি প্রমাণ লোপাটের দায়িত্ব নিয়ে ফেলেন, তাহলে প্রমাণ থাকবে কীভাবে?‌

বাঙালি পুরীর চারপাশ দেখল, শুধু পুরীটাই দেখল না

পুরী বেড়াতে গেলেই বাঙালি পর্যটক উদয়গিরি, খণ্ডগিরি, কোনারক, চন্দ্রভাগা, চিল্কা— এসব জায়গায় চলে যায়। মাঝখান থেকে পুরীটাই দেখা হয় না। অথচ, পুরীর মধ্যেই কত মন কেড়ে নেওয়ার উপাদান রয়েছে। ফরেনার ঘাটের হদিশ দিলেন সুমিত চক্রবর্তী।

পার্থর এত বান্ধবী?‌ তোরা জানতিস?‌ ঘোড়ার ডিম জানতিস

মোদ্দা কথাটা কী দাঁড়াল!‌ ইডি হাতে তুলে খাইয়ে দিলে তবে এঁরা জানতে পারেন। নইলে এঁরা ঘোড়ার ডিম জানতেন। বলুন তো, এরপরও এই ‘‌সবজান্তা’‌ সাংবাদিকদের জন্য করুণা হয় না!‌