‌‘‌কাকু’‌র সাদা মনে কাদা নেই

এর মাঝেও একটা সারসত্যি বলেই ফেললেন। ‘‌আমার বসকে কেউ ছুঁতে পারবে না।’‌ আপাতভাবে নিরীহ একটা সংলাপ। কিন্তু বিটুইন দ্য লাইন্স পড়তে জানলে কত ব্যাখ্যাই বেরিয়ে আসে। কেন তাঁর বসকে ছোঁয়া যাবে না, তা অবশ্য ভেঙে বলেননি। অনেক রকম ব্যাখ্যা হতে পারে। ১)‌ তাঁর বস নিতান্তই একজন সোজাসাপ্টা মানুষ, এসব দুর্নীতির কিছুই তিনি জানেন না। ২)‌ তাঁর বস এতটাই ধুরন্ধর, কোনও প্রমাণ রাখেন না। ৩)‌ তাঁর বসের উপর তলার বোঝাপড়া এতটাই মসৃণ, এই এজেন্সি আসলে কিছুই করতে পারবে না। এই এজেন্সি যতই দৌড়ঝাপ করুক, তাদের হাত পা বাঁধা।