চার্জশিটে ভাইপো দেখে উল্লসিত হবেন না, আবার হতাশ হতে হবে

আবার প্রমাণিত হবে, সিবিআই আসলে ছড়িয়ে লাট করেছে। তাঁদের বাঁচানোর লোকেরা যতদিন থাকবেন, সিবিআই সত্যিই কিছু করে উঠতে পারবে না। চার্জশিটে দু চার লাইনের ফুটনোট দেওয়া হবে। বড়জোর টিভি চ্যানেলকে আলোচনার একটু খোরাক দেওয়া হবে। এর বেশি সিবিআইয়ের কিছুই করার নেই। অন্তত গত দশ বছরে তাদের যা ধারাবাহিকতা, তাতে কোনও প্রত্যাশা না রাখাই ভাল।

‌শিমূলতলায় নৈশ অভিযান

‌উঠল বাই, শিমূলতলা যাই। হঠাৎই চলে যাওয়া। তাও প্রায় দুই দশক আগে। সারাদিন টেনে ঘুম, রাতে হ্যাজাক নিয়ে বেরিয়ে পড়া। এমনই নৈশ অভিযানের স্মৃতি উঠে এল সৌম্যদীপ সরকারের লেখায়।

তিনি কতটা ব্রাত্য, হাড়ে হাড়ে বুঝলেন অভিষেক

মনে মনে ক্ষুব্ধ হতেই পারেন। কিন্তু কিছুই করার নেই। অপমানিত হয়েও দলেই থাকতে হবে। হাতে পুলিশ না থাকলে, পাশে পিসি না থাকলে তাঁর কোনও মূল্যই নেই, গত কয়েক মাসে এটুকু অন্তত প্রমাণিত। এতদিন যাঁরা গ্যাস দিতেন, তাঁরা কী বেমালুম কেটে পড়েছেন। স্বপ্নের উড়ান থেকে আপাতত বাস্তবের রুক্ষ মাটিতে। তিনি নিছক একজন সাংসদ, এই তকমা নিয়েই আপাতত ঘাপটি মেরে থাকতে হবে। পরে ‘‌সুসময়’‌ আসতেই পারে। আবার সর্বেসর্বা হয়ে উঠতেই পারেন। কিন্তু আপাতত অচ্ছুৎ হয়েই থাকতে হবে।

আপনার জীবনে বাংলা কতটুকু?

স্বরূপ গোস্বামী একুশে ফেব্রুয়ারি মানেই বাঙালির আদিখ্যেতার শেষ নেই। এমনই আদিখ্যেতা দেখা যায় পয়লা বৈশাখ, পঁচিশে বৈশাখ। যেন এই দুটো বা তিনটে দিন বাঙালি হলেই চলবে। বাকি দিনগুলোয় বাঙালি হওয়ার...

কালীঘাটের কাকুকে এবার ‘‌বঙ্গরত্ন’‌ দেওয়া হোক

আচ্ছা, রাজ্য পুলিশ যখন প্রমাণ লোপাট করে, তখন রাজ্য সরকারের সমালোচনা করি কেন?‌ কারণ, রাজ্য পুলিশ সরকারের নির্দেশেই চলে। ঠিক তেমনই, সিবিআই–‌কে যা নির্দেশ দেওয়া হয়, তারা ঠিক সেটাই করে। কোন তদন্ত কতদূর এগোনো যাবে, কোন স্তর পর্যন্ত গিয়ে থেমে যেতে হবে, এটা তাঁরা বিলক্ষণ বোঝেন।

সিবিআই–‌কে যেন কে চালান?‌

ক্রিকেটকে ঘিরে এই ঘৃণার চাষ খুব জরুরি!‌

রাজনীতির ব্যাপার রাজনীতির লোকেরা বুঝুন। তার সঙ্গে খেলাকে না জুড়লেই নয়!‌ নিজেরা সমস্যা মেটাতে পারছেন না। সেই ব্যর্থতার বোঝা খেলাধূলার ওপর কেন চাপাচ্ছেন?‌ যে সম্প্রীতি আপনারা আনতে পারেননি, তা ক্রিকেটাররাই পারেন। ওঁদের খেলতে দিন। এই দমবন্ধ আবহে ওঁরা অন্তত তাজা অক্সিজেন আনতে পারবেন।‌‌‌‌

জটায়ুর মতো ভুলভাল হিন্দি বলতেই বাঙালির যত আনন্দ

এই ভাষা দেশকে জনগণমন ও বন্দেমাতরম দিয়েছে। এই ভাষা দেশকে সাহিত্যে একমাত্র নোবেল দিয়েছে। এই ভাষা দেশকে প্রথম অস্কার এনে দিয়েছে। তারপরেও নিজের ভাষাকে খাটো করার এমন চেষ্টা বোধ হয় বাঙালিই করতে পারে। তাই একটা নববর্ষ বা একটা একুশে ফেব্রুয়ারি শখের বাঙালি হয়ে উঠলে হবে না। বছরের বাকি দিনগুলোতেও বাঙালি হয়েই থাকতে হবে। বাঙালি হিসেবেই গর্ববোধ করতে হবে। এটাই হোক এবারের একুশের অঙ্গীকার।

বিল্লু বারবারের দিনলিপি  

স্বরূপ গোস্বামী আমাকে আপনারা চিনবেন না। চেনার কথাও নয়। দিল্লির খান মার্কেটের কাছে সামান্য একটা দোকান চালাই। কীসের দোকান?‌ খেলাধুলোর হরেকরকম সরঞ্জামের। ব্যাট, বল যেমন আছে, তেমনই ট্র‌্যাকশুট, জার্সিও রাখতে...

মোদিকে বাংলাদেশ পাত্তাই দিচ্ছে না!‌ সব ওই নেহরুর জন্য

ঠিক বলেছেন। মোদির কথায় আমেরিকা ওঠা–‌বসা করে। চীন, জাপান, রাশিয়া সবাই মোদির নাম শুনলেই কাঁপে। মোদি চাইলেই রাশিয়া–‌ইউক্রেন যুদ্ধ থামিয়ে দিতে পারেন। কিন্তু পাশের পুঁচকে দেশটা কেন যে পাত্তা দিচ্ছে না, কে জানে!‌ সব ওই নেহরুর জন্য। নেহরু ছিল বলেই বাংলাদেশেই এই আস্পর্ধা।

আপনি কৃশানু দে?‌ উনি বললেন, কোনও সন্দেহ আছে!‌

বললাম, আমি আপনার ফ্যান। উনি হেঁসে বললেন, এমন ফ্যান যে চিনতেই পারছিলে না! আমি বললাম, না, মানে আপনাকে চোখের সামনে দেখে ঘাবড়ে গিয়েছিলাম। উনি বিশ্বাস করলেন। একটা বইয়ের পাতায় বেশ কয়েকটা সই দিয়েছিলেন। আরও একবার দেখা হয়েছিল। অনেক লোকের মাঝেও উনি ঠিক চিনতে পেরেছিলেন।