লগ্নি খুঁজতে আপনি কেন, সিআইডি–‌কে পাঠালেই হত

আপনার গোয়েন্দারা কতটা দক্ষ, তা তো আপনি ভালো করেই জানেন। যারা কত সহজে মাওবাদী ধরে, তাদের কাছে একটু পুঁজি খুঁজে আনাটা কোনও ব্যাপার নাকি? রাজ্যে বা রাজ্যের বাইরে যেখানেই মুখোশ পরে ঘাপটি মেরে লুকিয়ে থাকুক না, ওরা ঠিক গন্ধ শুঁকে শুঁকে খুঁজে বের করে ধরে আনতো। লিখেছেন আশিস দত্ত।।

একটি ডিলিট ও তিনটি প্রতিষ্ঠান

সাহিত্যের জন্য মুখ্যমন্ত্রীকে ডিলিট!‌ কে প্রস্তাব করলেন?‌ এস এস সি–‌র চেয়ারম্যান। কে সবার আগে সমর্থন করলেন?‌ সি এস সি–‌র চেয়ারম্যান। নিয়মের তোয়াক্কা না করে কে আগাম ঘোষণা করে দিলেন?‌ কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। মমতাকে ব্যঙ্গবিদ্রুপ করার আগে ভেবে নিন, এই তিনটি প্রতিষ্ঠান কাদের হাতে। ছাত্রছাত্রীদের ভবিষ্যত কতটা সুরক্ষিত!‌ লিখেছেন স্বরূপ গোস্বামী।।

ডুয়ার্স নিয়ে মাথাব্যথাই নেই!‌

আমরা পাহাড় নিয়ে যতটা ওয়াকিবহাল, ডুয়ার্স নিয়ে ততটাই যেন উদাসীন। সব হোটেল, লজ ভেঙে ফেলতে হবে। এমন রায়ের কথা অধিকাংশ পর্যটক জানেনই না। মিডিয়ারও কোনও মাথাব্যথা নেই। তাঁদের যত চিন্তা, দার্জিলিংকে নিয়েই। লিখেছেন সুমিত চক্রবর্তী।।

বেঙ্গল টাইমস।। দীপাবলি সংখ্যা (‌২০১৭)‌।।

বেঙ্গল টাইমস।। দীপাবলি সংখ্যা (‌২০১৭)‌।।

প্রকাশিত হল বেঙ্গল টাইমসের দীপাবলি বিশেষ সংখ্যা। সাহিত্য, সিনেমা, খেলা, রাজনীতি, ভ্রমণসহ নানা আকর্ষণীয় বিভাগ। ৬২ পাতার ই ম্যাগাজিন। পিডিএফ ফাইলে আপলোড করা আছে। ডাউনলোড করলেই অনায়াসে পড়তে পারবেন। কভারের লিঙ্কে ক্লিক করলেই আপনার সামনে খুলে যাবে নতুন এই সংস্করণ।

রাজদীপকে সঠিক দাওয়াই দিলেন প্রণববাবু

ইন্টারভিউয়ের নামে যেন অসভ্যতা। অন্যকে বলতে না দেওয়া। মাঝপথে থামিয়ে দেওয়া। একা রাজদীপ সরদেশাই নন, অনেকেরই এই ‘‌সবজান্তা জ্যাঠামশাই’‌ হওয়ার রোগ আছে। তাঁদের জন্য একেবারে সঠিক বার্তাই দিয়েছেন প্রণব মুখার্জি। লিখেছেন ধীমান সাহা।।

এবার কি লালকেল্লা থেকে ভাষণও বাতিল!‌

তাজমহল নাকি ভারতের কলঙ্ক। তাই পর্যটন মানচিত্রে তার জায়গা হয় না। এরাই আবার দেশপ্রেমের কথা বলেন। কী জানি, এবার হয়ত লালকেল্লাকেও ভেঙে ফেলার দাবি উঠবে। লিখেছেন সত্রাজিৎ চ্যাটার্জি।।

সবুজ সংকেত?‌ মুকুলকে এত বোকা মনে হয়!‌

দিলীপ ঘোষরা কেউ নন। এমনকী শিবপ্রকাশ–‌বিজয়বর্গীরাও কেউ নন। মুকুল রায়কে বিজেপিতে নেওয়া বা না–‌নেওয়া এঁদের কারও ইচ্ছের ওপর নির্ভর করে না। কথা হয়েছে অনেক উপরের স্তরে, অনেক আগে। নিশ্চিত না হলে মুকুল দল ছাড়ার ঝুঁকি নিতেন না। লিখেছেন রজত সেনগুপ্ত।।

ভুলে যাবেন না, আপনি সৌমিত্র

বুড়ো বয়সে সৌমিত্র চাটুজ্জের এ কী ভিমরতি হল!‌ তিনিও কিনা ফেসবুক খুলে বসলেন‌!‌ এবার তিনিও নিজের ঢাক নিজে পেটাবেন আর লোক হাসাবেন!‌ নন্দ ঘোষের কড়চায় এবার অতিথি সৌমিত্র চট্টোপাধ্যায়।

ঋত, এমন মেয়ে আর পাবি না, একেই বিয়ে কর

‌ঋতব্রত পার্টির গোপন কথা রেকর্ড করেছিল। এই মেয়ে আরেক ধাপ ওপরে। তার অনেক আগেই ঋতব্রতর কাণ্ড কারখানা রেকর্ড করে বসে আছে। ঋত অডিও, এই মেয়ে ভিডিও। এই মেয়েই তার উপযুক্ত পাত্রী হতে পারে। এদিক–‌ওদিক না খুঁজে এই মেয়েকেই বিয়ে করা উচিত। লিখেছেন রবি কর।

আপনার ভেতরেও ঋতব্রত লুকিয়ে নেই তো?‌

ঋতব্রত সিপিএমের প্রতিনিধি নন। ঋতব্রত ফেসবুক, হোয়াটসঅ্যাপ প্রজন্মের প্রতিনিধি। যা ঋতব্রত করেছেন, আপনিও কি সারাক্ষণ সেটাই করতে চাইছেন না?‌ আপনার ভেতরেও কি একটা ছদ্ম ঋতব্রত লুকিয়ে নেই?‌ প্রশ্নের মুখে দাঁড় করালেন শচীন পাত্র।।