ঋত, এমন মেয়ে আর পাবি না, একেই বিয়ে কর
ঋতব্রত পার্টির গোপন কথা রেকর্ড করেছিল। এই মেয়ে আরেক ধাপ ওপরে। তার অনেক আগেই ঋতব্রতর কাণ্ড কারখানা রেকর্ড করে বসে আছে। ঋত অডিও, এই মেয়ে ভিডিও। এই মেয়েই তার উপযুক্ত পাত্রী হতে পারে। এদিক–ওদিক না খুঁজে এই মেয়েকেই বিয়ে করা উচিত। লিখেছেন রবি কর।
