বইমেলা করুণাময়ীতে!‌ কে এই সিদ্ধান্ত নিলেন?‌

বইমেলার ভীড়কে করুণাময়ী সামাল দিতে পারবে?‌ একেবারেই ভরসা হচ্ছে না। চূড়ান্ত দুর্ভোগ অপেক্ষা করছে বইপ্রেমীদের জন্য। এমনই আশঙ্কা মেলে ধরলেন সবুজ সরকার।।

ঘরে বসেই বাঙালি খানা

গোটা কলকাতাজুড়ে এবার অভিনব আয়োজন। ঘরে ঘরে সুস্বাদু বাঙালি খাবার পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে বেঙ্গল ফুড ফ্যাক্টরি। ২৫ ডিসেম্বর পরিষেবা চালু হয়ে গেছে। শহরের নানা প্রান্তে চালু হচ্ছে আউটলেট। আগামী এক–‌দু মাসে আউটলেটের সংখ্যা আরও বাড়বে। নতুন বছরে বাঙালির কাছে অন্যতম সেরা উপহার।

ভুটিয়া কোথায়, এ তো লুধিয়ানা মার্কেট

ভুটানি বস্ত্র থেকে সময়ের সঙ্গে খাপ খাওয়াতে ওরা এনেছেন লুধিয়ানার জিনিস। এবার নতুন চ্যালেঞ্জকে সামাল দিতে ওঁদেরও হয়ত ঝুঁকতে হবে অনলাইনে। তখন এই ভুটিয়া মার্কেট থাকবে তো ?

ময়ূরাক্ষীর জন্য জাতীয় পুরস্কার পাওয়া উচিত সৌমিত্রবাবুর

আশি পেরিয়ে এসেও তিনি সুস্থ, সতেজ। স্মৃতিতে এতটুকুও মরচে পড়েনি। প্রতিটি ছোট ছোট ঘটনা, অনুভূতি যেন এখনও জীবন্ত। এই বয়সে এসেও শুধু অভিনয় করে যাচ্ছেন, তাই নয়। প্রাণ ঢেলে অভিনয় করছেন। প্রতিটি চরিত্রের মধ্যে প্রাণ সঞ্চার করছেন। বয়স হলেই মানুষ ফুরিয়ে যায় না, তাঁর আরও অনেক কিছু দেওয়ার থাকে। সৌমিত্রবাবু যেন সেটাই বারবার বুঝিয়ে দিয়ে যাচ্ছেন। লিখেছেন জ্যোতির্ময় রায়।।

সবুজ বনানীর কোলে অযোধ্যা পাহাড়

খুব দুর্গম নয়, খরচও তেমন নেই। পুরুলিয়া থেকে অনায়াসে বাসে পৌঁছে যেতে পারেন অযোধ্যা পাহাড়ে। একসময় মাওবাদী আতঙ্ক ছিল, এখন তাও নেই। শীতের রোদ গায়ে মেখে ঘুরে আসুন। হদিশ দিলেন শান্তনু ব্যানার্জি।।

দার্জিলিংয়ের তাপমাত্রা জানে না, আলিপুরে বসে বাতেলা দিচ্ছে

রোজ নাকি শীতলতম দিন। আরে বাবা, একটা বছরে কটা শীতলতম দিন হয়?‌ অথচ, দার্জিলিংয়ের তাপমাত্রা কত, জিজ্ঞেস করুন। আবহাওয়া দপ্তরই জানে না। এই নিয়ে আবহাওয়া অফিসকে একহাত নিলেন স্বনামধন্য নন্দ ঘোষ।

বিতর্ক সভা থেকে কেন পালিয়ে গেলেন গৌতম?‌

মুখোমুখি বিতর্কে মন্ত্রী–‌মেয়র। শিলিগুড়িতে এমন একটি বিতর্ক ভেস্তে গেল। কার্যত রণে ভঙ্গ দিলেন মন্ত্রী গৌতম দেব। এই নিয়ে বেঙ্গল টাইমসের বিশেষ প্রতিবেদন।

বরকতিরাই বিজেপির আদর্শ বন্ধু

সেই ইমাম বরকতি। এবার তিনি নাকি বিজেপিতে আসতে চলেছেন। সেটাই স্বাভাবিক। বরকতিদের চেয়ে বড় বন্ধু আর কেই বা হতে পারেন। মুসলিমরা বুঝুন বরকতি কেমন মানুষ। হিন্দুরাও বুঝুন বিজেপি কেমন দল। লিখেছেন ধীমান সাহা।

শুধু জলে জঙ্গলে নয়, আসলে মিঠুনের লোকালয়ে ফিরে আসা

সিনেমা থেকে অনেক দূরে। লোকালয় থেকেও দূরে। আবার ছবির পোস্টারে মিঠুন। এই ছবি নিঃশব্দেই চলছে কয়েকটি হলে। প্রচার নেই, প্রমোশন নেই, ইন্টারভিউ নেই। এক সুপারস্টারের নিঃশব্দেই ফিরে আসা। লিখেছেন সুমিত চক্রবর্তী।

যারা দেখেননি, কিছুই মিস করেননি

কারা এর সম্ভাব্য দর্শক?‌ যাঁরা দেবের সিনেমা দেখতেন, তাঁরা?‌ নাকি যাঁরা দেবের ছবি থেকে দূরে থাকতেন, তাঁরা?‌ সেটাই বোধ হয় গুলিয়ে ফেলেছেন। লিখেছেন রাতুল দত্ত।।