সর্দারজিরা কোথায় যে হারিয়ে গেলেন!
হলুদ ট্যাক্সি মানেই প্রত্যাখ্যান। অথচ, কয়েক বছর আগেও এমনটা ছিল না। নির্ভুল ঠিকানায় আপনাকে পৌঁছে দিতেন শিখ ড্রাইভাররা। কখনও যাত্রী ফেরাতেন না। বাড়তি ভাড়াও চাইতেন না। বদলে যাওয়া কলকাতায় সেই সর্দারজিরাও বোধ হয় হারিয়ে গেলেন। লিখেছেন দিব্যেন্দু দে।।
শরৎবাবুর লেখা টিভি সিরিয়ালের উন্নত সংস্করণ
যদি নিজের জীবনের কথাই বলার ছিল, তাহলে শ্রীকান্তকে টেনে টেনে বড় না করে আত্মজীবনীই লিখতে পারতেন। ঘুরিয়ে পেঁচিয়ে না বলে কবে কী কেলোর কীর্তি ঘটিয়েছেন, তা সরাসরি বললেই পারতেন। তাতে কিছু লোক হয়তো ছিঃ ছিঃ করত, কিন্তু লেখাটা অনেক ভালো হত। বাঙালি পাঠকের হজম হবে কি হবে না এই ভেবে সাহিত্যের বারোটা বাজালেন। নন্দ ঘোষের কড়চায় এবার শিকার শরৎচন্দ্র।
পৈলান থেকে উদ্বোধন! ইস্টবেঙ্গলের কোনও উচ্চবাচ্য নেই?
ইস্টবেঙ্গল ক্লাবে ফ্লাডলাইট বসবে। তার উদ্বোধন হল কিনা পৈলান থেকে? তাও আবার ভরদুপুরে? সবাই মাথা নিচু করে মেনে নিলেন। ধন্য ধন্য করতে লাগলেন। একটা প্রতিবাদী বিবৃতিও চোখে পড়ল না। লিখেছেন সোহম সেন।।
ধর্ম নিয়ে মিছিল করতে হলে পরীক্ষায় বসুন
রামায়ন–মহাভারত পড়েছেন? পড়ার ধৈর্য আছে? আগে পড়ুন। নৃসিংহপ্রসাদ ভাদুড়ির কাছে পরীক্ষা দিন। মুসলিম বন্ধুরাও ধর্মজ্ঞানের প্রমাণ দিন। পাস করলে তবে মিছিল করবেন। লিখেছেন ময়ূখ নস্কর।।
কীসের কমিটি, কীসের তদন্ত?
কী হবে ময়নাগুড়ির সেই প্রধানশিক্ষকের? মধ্যশিক্ষা পর্ষদ জানে না। শিক্ষামন্ত্রীও জানেন না। জানেন শুধু একজন। তিনি যা চাইবেন, তাই হবে। কারও কোনও সিদ্ধান্ত নেওয়ার এক্তিয়ার নেই। এত কমিটি, এত তদন্ত, সবকিছুই নিছক প্রহসন। লিখেছেন ধীমান সাহা।
অচেনা সৌমিত্রকে চেনার সুযোগ
আশি পেরিয়ে আসা সৌমিত্র চট্টোপাধ্যায়কে পাওয়া যাবে একটু অন্যভাবে। ঠিক আত্মজীবনী নয়। তবে অনেকটা আত্মজীবনীর মতো করেই। সংবাদ প্রতিদিন–এর কফিহাউস বিভাগে। প্রতি শনিবার জানা যাবে কিংবদন্তী অভিনেতার অনেক অজানা কথা।
এই নোঙরামি সুভাষ ভৌমিককে মানায় না
ভাবতে খারাপ লাগছে, সুভাষ ভৌমিকের মতো মানুষ আজ ক্লাবর্তাদের ইন্ধনে এই নোঙরা খেলায় জড়াচ্ছেন! নিজে একজন কোচ হয়ে আরেকজন কোচকে এভাবে অপদস্থ করছেন? না, এটা সুভাষ ভৌমিককে মানায় না। লিখেছেন স্বরূপ গোস্বামী।।
এই মিছিল ব্যর্থতার মিছিল
যাঁরা মিছিল করলেন, তাঁদের কজন কৃত্তিবাসের রামায়ণ পড়েছেন? পড়ার কথা ছেড়ে দিন, কজন বইটা চোখে দেখেছেন? এঁরাও রামভক্ত। আরেকদল। রামের পাশে দিব্যি মমতার ছবি টাঙিয়ে দিল। এঁরাও নাকি রামভক্ত। যদি সত্যিই রাম থাকতেন, রাবণকে ছেড়ে এই ‘অর্বাচীন’দের আগে উচিত শিক্ষা দিতেন।
সেই মাধবকাকুরা হারিয়ে যাচ্ছে
সেই ডাকপিওন। নিঃশব্দে হাতে চিঠি দিয়ে যেতেন। কত বিড়ম্বনার হাত থেকে বাঁচিয়েছেন। এমন মাধবকাকুরা হারিয়ে যাচ্ছেন। স্মৃতিটুকু থাক বিভাগে উঠে এল সেই অনুভূতি। দেখুন তো, আপনার অনুভূতির সঙ্গে মেলে কিনা।
