একটি মোক্ষম দিকে আলো ফেলেছেন সৌমিত্র খাঁ। বিষ্ণুপুরের এসডিপিও নাকি লোকসভায় প্রার্থী হওয়ার চেষ্টা চালাচ্ছেন। সেই কারণেই বর্তমান সাংসদ সৌমিত্রকে হেনস্থা করা হচ্ছে। সৌমিত্ররই যদি এই অবস্থা হয়, তাহলে বাকিদের কী অবস্থা হতে পারে! মাঝের স্তরের পুলিস কর্তারা কীভাবে কাজ করছেন, কতটা বেপরোয়া হয়ে উঠেছেন, সেটা ফের পরিষ্কার হয়ে গেল।লিখেছেন সুমিত চক্রবর্তী।
শঙ্করলাল না হয় ভদ্রলোক। আত্মমর্যাদা সম্পন্ন কোচ। তাই তিনি নিজেই সরে দাঁড়ালেন। কিন্তু ক্লাবের পক্ষ থেকে তাঁকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করা হয়নি তো? মানে মানে তুমি ছেড়ে দাও, নইলে তোমাকে ছাঁটাই করতে হবে, এরকম কোনও আগাম বার্তা দেওয়া হয়নি তো? শঙ্কর যদি পদত্যাগ করতেও চান, তাঁকে বোঝানো গেল না? তাঁকে তো বলাই যেত, এই মরশুমে তুমিই কোচ থাকবে। যদি বদল করতেই হয়, সামনের মরশুমে ভাবা যাবে।
রেলে নাকি বিমানের মতো নিরাপত্তা দেওয়া হবে। অন্তত কুড়ি মিনিট আগে স্টেশনে যেতে হবে। কুড়ি মিনিট কেন, দু’ঘণ্টাতেও পরীক্ষা করা সম্ভব নয়। নিরাপত্তার কড়াকড়িতে যাঁরা ট্রেন মিস করবেন, তাঁদের বিক্ষোভ রেল সামলাতে পারবে তো? ভাঙচুর অনিবার্য। এই নিয়ম বাধ্য হয়েই ফিরিয়ে নিতে হবে। লিখেছেন সরল বিশ্বাস।।
রবীন্দ্রনাথকে নিয়ে বাঙালির আদিখ্যেতার শেষ নেই। একটা সমীক্ষা করুন, কজন জোড়াসাঁকোয় গিয়েছেন। খাস কলকাতায় হাজারে একজনও পাবেন কিনা সন্দেহ। এই হল রবি ঠাকুরের প্রতি বাঙালির ভালবাসার নমুনা। লিখেছেন সজল মুখার্জি ।।
শিলিগুড়ি মোটেই কোনও পর্যটন কেন্দ্র নয়। দার্জিলিং বা সিকিম যাওয়ার পথে সেখানে নামতে হয়। ফেরার সময় সেখান থেকে ট্রেন ধরতে হয়। ব্যাস, তার গুরুত্ব এটুকুই। শুধু কয়েক ঘণ্টার টয় ট্রেন চাপার জন্য কেউ একটা দিন শিলিগুড়িতে নষ্ট করতে চাইবেন না। তাই শিলিগুড়ি থেকে টয় ট্রেনের ইভিনিং সাফারি চালু হলেও তা তেমন সাড়া ফেলবে না। এমনটাই লিখেছেন বিরাট ভদ্র।
কীভাবে যাবেন, কোথায় থাকবেন মার্কা টিপিক্যাল ভ্রমণ কাহিনী নয়। একেবারে ভিন্নস্বাদের বেড়ানোর গল্প। বেঙ্গল টাইমসে পড়ুন। আপনিও লিখুন। চেনা ছকে নয়, একেবারে আপনার নিজের মতো করে লিখুন।
শুরু হচ্ছে নতুন বিভাগ— আমার প্রিয় ছবি। আপনার প্রিয় ছবি নিয়ে লিখবেন আপনি। সেই ছবি সাতের দশকের হতে পারে, নয়ের দশকের হতে পারে। কয়েক বছর আগে মুক্তি পাওয়া ছবিও হতে পারে। সেইসব ছবিকে নিয়ে আপনার নস্টালজিয়ার কথাও উঠে আসতে পারে।
এক সময় সবাই বুঝতে পারবেন, ছবিটি কারা বানিয়েছেন, কী উদ্দেশে বানিয়েছেন। তাই অযথা পাবলিসিটি দেওয়ার মানেই হয় না। কোনও প্ররোচনায় পা দেওয়া নয়। উপেক্ষাই সেরা রাস্তা। এই সার সত্যিটা দ্রুত বুঝতে পেরেছেন রাহুল গান্ধী। বোঝালেন, তিনি অন্তত প্রধানমন্ত্রীর থেকে অনেক বেশি দায়িত্বশীল। লিখেছেন রক্তিম মিত্র।।
লোকসভা নির্বাচনে বামেদের অবস্থান কী হওয়া উচিত? কংগ্রেসের সঙ্গে জোট? নাকি নিজেদের শক্তিতে লড়াই। এই নিয়ে সুস্থ রাজনৈতিক বিতর্ক বেঙ্গল টাইমসে। রোজ একটি বা দুটি করে লেখা প্রকাশিত হবে। আজ লিখলেন শিক্ষক সুমন ভট্টাচার্য।
বারো বছর পর নাকি দার্জিলংয়ে বরফ পড়ল। তাহলে গত কয়েক বছরে যে এত এত বরফের ছবি আর হেডিং ছাপা হল, সেগুলোর কী হবে? ভুয়ো ডাক্তারের মতো ভুয়ো হেডিং? পাহাড়ের বরফ নিয়ে চারিদিকে কত সেলফি, কত আদিখ্যেতা। এই সুযোগে হাওয়া অফিস আর কাগজওয়ালাদের একহাত নিলেন চিরনিন্দুক নন্দ ঘোষ। পড়ুন নন্দ ঘোষের কড়চা।