কেন পদত্যাগ করলেন? আসলে, বাধ্য হলেন। বিধানসভার সদস্যপদ হয়ত এত সহজে যেত না। কারণ, স্পিকার মশাই যথারীতি নানা টালবাহানা দেখিয়ে তাঁদের রক্ষা করে যেতেন। সময় দিয়ে যেতেন। তাঁরাও নানা অজুহাতে সেই শুনানি এড়িয়ে চলতেন। এভাবেই দু বছর কেটে যেত। সোজা কথা, হয়ত লোকসভার প্রার্থীপদ খারিজ হয়ে যেত। সেই কারণেই এই পদত্যাগ। তাই, এই পদত্যাগের সঙ্গে নৈতিকতার কোনও সম্পর্কই নেই। নিতান্ত বাধ্য হয়েই এই পদত্যাগ।লিখেছেন উত্তম জানা।
এখনও পর্যন্ত বিজেপিতে আসা সবথেকে কার্যকরী নাম অর্জুন সিং। এর থেকে বড় নাম আর কেউ আসবে বলে মনে হয় না। এতদিন অর্জুন জিতেছেন, নিজের রাজ্যপাট বিস্তার করেছেন। কিন্তু দলের প্রতীক ছাড়া, তাঁর নিজের ক্যারিশ্মা কতটা, এবারই বোঝা যাবে। লিখেছেন নির্মল দত্ত।
১৯ বছর আগের কথা কে আর মনে রাখে। সেবারও টিকিট নিয়ে ঝগড়া। ভোটের আগে খুন হয়েছিলেন তৃণমূলের যুব নেতা বিকাশ বসু। মূল অভিযুক্ত ছিলেন অর্জুন সিং। অভিযোগকারী বিকাশের স্ত্রী মঞ্জু। মঞ্জু দাঁড়ালেন নোয়াপাড়া থেকে, অর্জুন দাঁড়ালেন ভাটপাড়া থেকে। আজ বিজেপিতে যোগ দেওয়ায় অর্জুনকে অনেক গালমন্দ করা হবে। কিন্তু সেদিন খুনে অভিযুক্ত অর্জুনকে কে টিকিট দিয়েছিলেন? লিখেছেন ধীমান সাহা।
জীবনের ওপর বউয়ের দখলদারি। টিভির রিমোটেও তাই। সে দেখবে মেগা সিরিয়াল। খবর দেখার সুযোগই নেই। কিন্তু ভোটের আবহে গিন্নি বলছে, খবরের চ্যানেল ছাড়া কিছুই দেখবে না। শোভন–বৈশাখী বিজেপিতে গেলে রত্নাও নেমে পড়বে পাল্টা প্রচারে। তখন তা মেগা সিরিয়ালকেও ছাপিয়ে যাবে। দাম্পত্যের এই গোপন কথা উঠে এল রবি করের লেখায়।
বাংলার মূলস্রোত মিডিয়া ভয়ে চুপ থাকতেই পারে, কিন্তু এ রাজ্যে ভোটের আসল চিত্রটা এখন আর গোপন নেই। তারই প্রতিফলন নির্বাচন কমিশনের এই সাত দফার বিন্যাসে। শুধু সাত দফা নয়, এটা আসলে মোক্ষম সাত থাপ্পড়। কিন্তু রাজ্য সরকার বা শাসক দল কি আত্মসমীক্ষা করবে? সম্ভাবনা কম। এসব তাদের অভিধানে নেই। লিখেছেন রক্তিম মিত্র।
রায়গঞ্জ আর মুর্শিদাবাদ নিয়ে হয়ত কিছুটা স্বস্তি এল। কিন্তু জট কি কাটল? নানা আসন নিয়ে একের পর এক বায়না চলতেই থাকবে। যে কংগ্রেসের অন্তত তিরিশটা আসনে জামানত বাজেয়াপ্ত হওয়ার কথা, তারা হয়ত ১৮ খানা আসন চেয়ে বসবে। আসলে, পায়ের তলায় মাটি আছে কিনা, কংগ্রেস নেতারা নিজেরাই জানেন না। লিখেছেন ধীমান সাহা।
যার সঙ্গে কথা হবে, সে কেমন অবস্থায় থাকবে, কে জানে! সে হয়ত ফোন ধরবেই না। র কথা বলা ফ্রি জানলে কথার মূল্যও কমে যায়। যেতে বাধ্য। তাই যারা মোবাইল খুটখুট করে চলেছে, তাদের মেসেজ করার জন্য হয়ত অনেক লোক আছে। কিন্তু হায়! তাঁদের সঙ্গে কথা বলার লোকের বড্ড অভাব।
একের পর এক অবাস্ত দাবি করেই চলেছে কংগ্রেস। বামেদের দুটি জেতা আসনই নাকি ছাড়তে হবে। যেন জোটের যাবতীয় দায় বামপন্থীদের। এমন যুক্তিহীন, আজগুবি শর্তে জোট হয়? জোটের মরীচিকা ছেড়ে এবার নিজেরা লড়াই করার প্রস্তুতি নিন। লিখেছেন জয় সরকার।
মোহনবাগানের অধিনায়ক হিসেবে ফুটবলকে বিদায় জানাচ্ছেন মেহতাব হোসেন। ঠিক এগারো বছর আগে, এভাবেই মোহনবাগানের অধিনায়ক হিসেবে বিদায় নিয়েছিলেন কুমারেশ ভাওয়াল। কজন ফুটবলারের এমন বর্ণময় বিদায় সংবর্ধনা হয়! এগারো বছর আগের সেই কুমারেশের স্মৃতি যেন ফিরিয়ে দিলেন মেহতাব। লিখেছেন স্বনাম গুপ্ত।
ভোটের আগে যুদ্ধের জিগির তুলে যাদের লাভ হয়, তারা তুলুক। তারা সত্যিই অসহায়। এছাড়া আর কোনও অস্ত্র নেই। তাই বলে সৌরভ গাঙ্গুলিকেও সেই সুরে গলা মেলাতে হবে? দেশকে এত গৌরব এনে দেওয়ার পরেও তাঁকে সস্তা দেশপ্রেমী প্রমাণের খেলায় নামতে হবে? না সৌরভ, এই কুযুক্তি আপনাকে মানায় না। লিখেছেন স্বরূপ গোস্বামী।