লাইন আর এগোতেই চাইছে না। একে মানুষ দূরদূরান্ত থেকে আসছেন। এমনিতেই গন্তব্যে যাওয়ার একটা তাড়া থাকে। তার ওপর স্টেশনে নেমেও দেড়–দু ঘণ্টার অপেক্ষা! এখন প্রিপেইড বুথ পরিচালনা করছে হাওড়া সিটি পুলিশ। নানা জায়গায় তাদের হোর্ডিং। বলা হল, রাতে ট্যাক্সি নেই। আমার প্রশ্ন, নেই কেন? বোঝা গেল, সিটি পুলিশের সঙ্গে ট্যাক্সি ইউনিয়নের কোনও সমন্বয়ই নেই। রাতে কোন কোন ট্রেন ঢোকে, মোটামুটি কোনদিন কত প্যাসেঞ্জার হয়, এই জাতীয় পরিসংখ্যানও আছে বলে মনে হল না।
মুখ্যমন্ত্রী হাসপাতালে যেতেই পারেন। কিন্তু সঙ্গে নির্মল মাজিদের মতো লোকেরা কেন? গত কয়েক বছরে বাংলার চিকিৎসাক্ষেত্রে সবথেকে নিন্দনীয় লোকটি কে, তা মুখ্যমন্ত্রী জানেন না? এইসব লোককে সঙ্গে নিয়ে যাওয়ার অর্থ হল তাঁর নানাবিধ অপকর্কে সিলমোহর দেওয়া। এবং ভবিষ্যতেও খবরদারির লাইসেন্স দেওয়া। অথচ, এই লোকগুলিকে হাসপাতাল থেকে দূরে রাখাটা একান্তই জরুরি।
রামকৃষ্ণ যদি চাইতেন, সামান্যতম ইচ্ছেও প্রকাশ করতেন, সেই যুগে তাঁকে সোনায় মুড়ে দেওয়ার জন্য প্রচুর মানুষ এগিয়ে আসতেন। এসেও ছিলেন। সেই ‘লোভ’-টাকে বর্জন করতে পেরেছেন বলেই আজ তিনি ঠাকুর রামকৃষ্ণ।সেই তাঁর ঘরেই কিনা, এত টাকা-পয়সার গন্ধ? খাট ঘিরে ওই দান বাক্সগুলোকে দেখে মনে হচ্ছিল, ঠাকুর যেন কয়েদখানায় বন্দী! লিখেছেন তপন বন্দ্যোপাধ্যায়।
আমরা ডাক্তার! আমাদের নাকি অনেক টাকা! আমরা নাকি একাই সরকারের ভর্তুকির টাকায় পড়ি! তৈরি হোন। ‘আপনি বাঁচলে বাপের নাম’ চিন্তাধারা আমাদের মধ্যে গজিয়ে তুলেছে সমাজ। নিজের বাবা-মা যাতে সন্তানহারা না হয়, তাই বহু বাবা-মা কে সন্তানহারা করার মানসিকতা ভেতরে ভেতরে তৈরি হচ্ছে। প্রস্তুত থাকুক সমাজ। কর্মফল ভুগতে হবেই আমজনতাকে।
আমরা একের পর এক অন্যায় দেখেছি। রুখে দাঁড়াইনি। প্রতিবাদটুকুও করিনি। আজ আমরাই রাষ্ট্রের চোখরাঙানির মুখে। কী আশ্চর্য, আজ সবাই আমাদের পাশে দাঁড়াচ্ছে। এক চিকিৎসকের বয়ানে উঠে এল এমনই উপলব্ধির কথা।
নিজের মধ্যে পুষে রাখা জড়তার প্রাচীর ভেঙে ফেলুন। আপনার সযত্নে লুকিয়ে রাখা স্মৃতি ভাগ করে নিন অন্যদের সঙ্গেও। তবে একটা কথা মাথায় রাখা ভাল, কারও বিরুদ্ধে কোনও অভিযোগ বা কুৎসা না করাই ভাল। ব্যক্তিগত আক্রমণ থেকে দূরে থাকুন। খারাপ স্মৃতি তো সবারই থাকে। সেই কাদা ঘেঁটে, অন্যকে দোষারোপ করে লাভ কী? আমরা না হয় ভাল স্মৃতিগুলোকে নিয়ে একটু নাড়াচাড়া করলাম। বেঙ্গল টাইমসের পাতায় সেই সুখস্মৃতি ভিড় করুক।
শুধু বিধানসভায় আইন আনলেই হবে না। হাসপাতালে হামলা আটকাতে গেলে সদিচ্ছা লাগে। সৎ সাহস লাগে। যার কোনওটাই প্রশাসনের নেই। তাঁরা ‘তদন্ত হবে’ এরকম আশ্বাস দিয়ে ধামাচাপা দিতেই ব্যস্ত। গত কয়েক বছরে শতাধিক হামলার পরেও কটি ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হয়েছে? অথচ, একটু উদ্যোগ থাকলেই চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া যেত।
কোনও একজন পেরোলে চার ঘণ্টা আগে থেকে দড়ি ধরে দাঁড়িয়ে থাকত পুলিশ। অনেক আগে থেকে বেশ কিছু রাস্তা বন্ধ হয়ে যেত। প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রীর জন্যও বোধ হয় এমন ব্যবস্থা থাকে না। এবার সরাসরি সেখানেই ঢিল ছুঁড়লেন শুভেন্দু অধিকারী। বেড়ালের গলায় ঘণ্টা বাঁধার কাজটা তাহলে শুরু হল!
প্রশান্ত কিশোর কী ভাবছেন? তিনি জ্ঞান দিয়ে যাবেন, আর আমাদের দিদিমণি শুনে যাবেন? সে গুড়ে বালি মশাই। দিদির সঙ্গে ডজন ডজন বুদ্ধিজীবী। তাঁকে বুদ্ধি দেওয়ার চেষ্টা করবেন না। দু–লাইন বলার পরেই আপনাকে দাবড়ে থামিয়ে দেওয়া হবে। কদিন গেলেই বুঝতে পারবেন, কার পাল্লায় পড়েছেন। লিখেছেন সরল বিশ্বাস।
অন্যের ঘাড়ে দোষ চাপানোয় তাঁর জুড়ি নেই। কখনও বলেন, ইভিএম কারচুপি। কখনও বলেন, বিজেপি টাকা দিয়ে ভোট কিনেছে। কখনও বলেন, বাম ভোট রামে গেছে। কখনও বলেন, অনেকে কাটমানি খাচ্ছে। কখনও দুষছেন মিডিয়াকে। কখনও সাধারণ মানুষকে। তাঁর কোনও দায়ই নেই। সব দায় অন্যদের। এই যাঁর মানসিকতা, তাঁকে কে শোধরাবে? ওপেন ফোরামে লিখেছেন অজয় কুমার।