রাজ্য কমিটির কাজটা কী হবে? ধরা যাক, প্রার্থী তালিকা। কোথায় কে প্রার্থী হবেন, এই নিয়ে দলের কোনও ফোরামে আলোচনা হয়েছে? কোনও বিতর্কের কোনও অবকাশ আছে? কারও নাম প্রস্তাব করার বা কারও নামে আপত্তি জানানোর কোনও সুযোগ আছে? পুরুলিয়ার পল্ল্টুটু বাবু যখন জানলেন, সুব্রত মুখার্জি বা ববি হাকিমরাও তখনই জানলেন। হায় রে, তাঁদেরও দলের সিদ্ধান্ত জানতে টিভিতে চোখ রাখতে হয়। লিখেছেন জয় সরকার।
সত্রাজিৎ চ্যাটার্জি ঘটনা ১- আঠারো বছরের এক অসুস্থ তরুণকে নিয়ে একের পর এক হাসপাতালে যাচ্ছেন তার অসহায় বাবা ও মা। সরকারি ও বেসরকারি তিন থেকে চারটে হাসপাতালে বেড নেই...
নানা মহল থেকে আবদার/দাবি আসছে, গল্প ও অণু গল্প নিয়ে একটা বিশেষ সংখ্যা করার। সেই সংখ্যায় শুধু গল্প ও অণু গল্পই থাকবে। গত পাঁচ বছরের বেশি সময় ধরে বেঙ্গল টাইমসে সাহিত্য বেশ গুরুত্ব পায়। পাঠকদের দাবি মেনে নিয়ে, আগস্টের মাঝাঝাঝি থাকছে বিশেষ গল্প সংখ্যা।
কাদের নির্দেশে এসব কাজ করছে পুলিশ? এসব কাজ বিজেপির জমিকেই আরও শক্ত করে। এসব কাজ সাম্প্রদায়িক প্রচারকে আরও মজবুত করে। বিরোধীরা সুযোগ নেবে, সেটাই স্বাভাবিক। কিন্তু যাঁরা বারবার এই সুযোগ হাতে তুলে দিচ্ছেন, তাঁদের অপরাধও কোনও অংশে কম নয়। লিখেছেন রক্তিম মিত্র।
ছোট ক্লাব বা নানা সংস্থা সরকারের দ্বারস্থ হয়, তার একটা মানে বোঝা যায়। কিন্তু ইস্টবেঙ্গলের মতো ক্লাবকে এভাবে সরকারের মুখাপেক্ষি হয়ে থাকতে হবে কেন? এত বড় একটা ব্র্যান্ড। দেশে–বিদেশে এত সমর্থক। এত ঘটা করে সেলিব্রিটিদের সংবর্ধনা দেন। তাঁরা কোনও উদ্যোগ নিতে পারছেন না? ক্লাবকর্তারা আগেই হাত তুলে দিলেন! তাঁদের দৌড়টা এবার অন্তত বোঝা গেল। লিখেছেন সরল বিশ্বাস।।
এতখানি মিল শুধুই কি কাকতালীয় বা কো-ইন্সিডেন্স! নাকি কোনও গভীর ষড়যন্ত্র! উত্তর জানা নেই, আর পাওয়া যাবে কিনা, তাও জানা নেই। কিন্তু এরপর আর গলার কাছে দেবে থাকা বুকচাপা কান্না নয়, বুক ঠেলে উঠে আসছে কান্না, গলা ছেড়ে বেরিয়ে আসে আর্তনাদ। যেন এই কান্নাটাই এখন প্রয়োজন। সদ্য মুক্তি পাওয়া দিল বেচারার নানা দিক নিয়ে আলোচনা করলেন ইন্দ্রাণী রাহা।
পাড়ায় পাড়ায় লকডাউন সফল করতে তো আর পুলিশ কমিশনার বা আই এ এস, আই পি এস–রা আসেননি। নিচুতলার পুলিশ কর্মী আর সিভিক ভলান্টিয়াররাই করে দেখালেন। নানা কারণে পুলিশের সমালোচনা হয়। কিন্তু এই সফল লকডাউনের পর একটা স্যালুট তাঁদের প্রাপ্য। বারবার মনে হচ্ছে, এমনটা যদি শুরুর দিকে দেখা যেত! হ্যাঁ, পুলিশকে এই ভূমিকাতেই দেখতে চাই। কোথাও কোথাও বাড়াবাড়ি হলে হোক।
উত্তম কুমারকে বড় করতে গিয়ে আমরা অহেতুক বাকিদের ছোট করে ফেলি। ভুলে যাই সেই সময়টাকে। প্রত্যেকেই যেন একেকজন দিকপাল। কাকে ছেড়ে কার কথা বলবেন? অথচ, সেই মানুষগুলো উত্তমের আড়ালেই থেকে যান। সেই পরিমণ্ডলে কারা ছিলেন? তুলে আনলেন সরল বিশ্বাস।
একবারই মহালয়া করেছিলেন উত্তম কুমার। সঙ্গীত পরিচালক হেমন্ত মুখোপাধ্যায়। কেমন ছিল সেই অভিজ্ঞতা? বাংলার সাধারণ মানুষ বিষয়টিকে কীবাবে দেখেছিলেন? কেন ক্ষমা চাইতে হল আকাশবাণীকে? এসব অজানা কথা উঠে এল দিব্যেন্দু দে-র কলমে।
নন্দ ঘোষের হাত থেকে কারও রেহাই নেই। প্রধানমন্ত্রী থেকে রাষ্ট্রপতি, তিনি সবার খুঁত ধরেন। এমনকী রবি ঠাকুর বা নেতাজিরও রেহাই নেই। তাহলে মহানায়কই বা বাকি থাকেন কেন? এত প্রশস্তির মাঝে না হয় একটু ভিন্ন সুর থাকল। পড়ুন নন্দ ঘোষের কড়চা।