সত্যজিৎ রায়ের জন্মদিনে বেঙ্গল টাইমসের বিশেষ শ্রদ্ধার্ঘ্য। তাঁকে নিয়ে বিশেষ ই–ম্যাগাজিন। নানা আঙ্গিক থেকে কিংবদন্তি পরিচালককে দেখার চেষ্টা। ৪০ পাতার পত্রিকা। পিডিএফ ফাইল আপলোড করা হল। সঙ্গে দেওয়া হল ওয়েবলিঙ্ক।
বছরে কয়েকটা দিন বাঙালি যেন একটু বেশিই বাঙালি হয়ে ওঠে। পোশাকে, খাওয়া–দাওয়ায়। কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে বাংলার প্রভাব কতটুকু? বাংলা ভাষা, বাংলা সংস্কৃতি কি হারিয়ে যাওয়ার পথে? নাকি এই আকালেও...
দুয়ারে কড়া নাড়ছে বাংলা নববর্ষ। তার আগে, এপ্রিলের শুরুতেই ফের হাজির হয়ে গেল বেঙ্গল টাইমসের নতুন ই–ম্যাগাজিন। রাজনীতি, সাহিত্য, খেলা, বিনোদন, ভ্রমণ, স্পেশ্যাল ফিচার। সঙ্গে বিভিন্ন নিয়মিত বিভাগ তো আছেই।...
সেই শৈশব, সেই কৈশোর যেন হারিয়ে গেছে। পরীক্ষা শেষ হতে না হতেই ইলেভেনের টিউশনি শুরু হয়ে যাচ্ছে। জয়েন্টের কোচিং সেন্টার গুলো তো মাধ্যমিক শুরুর এক বছর আগে থেকেই ভয় দেখাতে শুরু করে, এখনই ভর্তি হয়ে যান, পরে কিন্তু সিট খালি থাকবে না। অভিভাবকরাও সেই ফাঁদে পা দেন। ছেলে টেনে উঠতে না উঠতেই আগাম জয়েন্টের কোচিংয়ে নাম লিখিয়ে দিলেন। ফলে, ওরা ছুটির আনন্দটুকুই পায় না। এবারের সংখ্যার প্রচ্ছদ কাহিনিতে সেইসব দিনকে একটু ছুঁয়ে দেখার চেষ্টা। সেইসব দস্যি দামাল দিনগুলোয় একটু উঁকি দেওয়ার চেষ্টা।
আবার হাজির হয়ে গেল বেঙ্গল টাইমসের নতুন ই–ম্যাগাজিন। এবার কোনও একটি বিষয়ের ওপর বিশেষ সংখ্যা নয়। বলা চলে, পাঁচমিশেলি। সম্প্রতি পালিত হল কলকাতায় ট্রামের ১৫০ বছর পূর্তি। এই শহরের একটা অহঙ্কার হল ট্রাম। কিন্তু এই ট্রাম আদৌ থাকবে তো? ট্রামকে বাঁচিয়ে রাখতে আমরা সত্যিই কি আগ্রহী? এই নিয়েই কভার স্টোরি।
বাঙালির বারো মাসে তেরো পার্বণ। এখন সেই পার্বণের সংখ্যাটা অনেক বেড়েছে। তবে সংস্কৃতিমনষ্ক বাঙালির সেরা পার্বণ নিশ্চিতভাবেই বইমেলা। সেই বইমেলা নিয়েই বেঙ্গল টাইমসের বিশেষ নিবেদন— বইমেলা সংখ্যা। নানা আঙ্গিক থেকে বইমেলাকে দেখা। পুরো ম্যাগাজিনটি পিডিএফ ফর্মাটে আপলোড করা আছে। ডাউনলোড করলে সহজেই পড়তে পারবেন।
নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা। নতুন বছরের প্রথম ই ম্যাগাজিন নিয়ে হাজির বেঙ্গল টাইমস। বিশ্বকাপ শেষ। মেসিরা দেশে ফিরতে না ফিরতেই এসে গেল সেই মর্মান্তিক সংবাদ। ফুটবল সম্রাট পেলে আর নেই।...
এমন সময়টায় বাঙালির অন্তত ফুটবলে মেতে থাকার কথা নয়। পুজোর পর অল্প শীত শীত আমেজ। এই সময় ফুটবলকে বিদায় জানিয়ে ক্রিকেট এসে যেত দৈনন্দিন জীবনে। কিন্তু এখন খেলার ক্ষেত্রে আর...
বেঙ্গল টাইমস। দীপাবলি সংখ্যা (২০২২)। সাহিত্য, রাজনীতি, খেলা, বিনোদন, ভ্রমণ, স্পেশাল ফিচার সমৃদ্ধ ৫০ পাতার বই। পিডিএফ আকারে আপলোড করা হল। ডাউনলোড করলেই সহজে পড়া যায়। সঙ্গে দেওয়া হল ওয়েবলিঙ্ক। সেখানে ক্লিক করলেও পড়া যাবে।
এবারের পুজো সংখ্যাতেও সাহিত্য থেকে বিনোদন, খেলা থেকে রাজনীতি, ফিচার থেকে ভ্রমণ— সব উপাদানই রয়েছে। চেষ্টা হয়েছে নতুন লেখকদের আরও বেশি করে সুযোগ দেওয়ার। সীমিত প্রিন্ট ভার্সান হয়ত অনেক পাঠকের কাছেই পৌঁছবে না। তাই রইল পিডিএফ ফাইলও। ইচ্ছে করলেই ডাউনলোড করে পড়তে পারবেন।