বেঙ্গল টাইমস। ই ম্যাগাজিন। ১ মার্চ সংখ্যা
আবার হাজির হয়ে গেল বেঙ্গল টাইমসের নতুন ই–ম্যাগাজিন। এবার কোনও একটি বিষয়ের ওপর বিশেষ সংখ্যা নয়। বলা চলে, পাঁচমিশেলি। সম্প্রতি পালিত হল কলকাতায় ট্রামের ১৫০ বছর পূর্তি। এই শহরের একটা অহঙ্কার হল ট্রাম। কিন্তু এই ট্রাম আদৌ থাকবে তো? ট্রামকে বাঁচিয়ে রাখতে আমরা সত্যিই কি আগ্রহী? এই নিয়েই কভার স্টোরি।
