ই ম্যাগাজিন। বিধানচন্দ্র রায় সংখ্যা।

‌কিংবদন্তি চিকিৎসক ও বাংলার নব রূপকার বিধানচন্দ্র রায়। আজ তাঁর জন্মদিন ও মৃত্যুদিন। জন্মের ১৪১ বছর। মৃত্যুর ৫১ বছর। কিংবদন্তি চিকিৎসককে শ্রদ্ধা জানিয়ে বেঙ্গল টাইমসের বিশেষ শ্রদ্ধার্ঘ্য।

বিধানবাবু ও একটি আটপৌরে সভা

একজন মুখ্যমন্ত্রী এরকম বার্তা দিচ্ছেন! গল্পের ছলে কত ভ্রান্ত ধারণা ভেঙে দিলেন।‌ কোনও লড়াইয়ের কথা নয়। দেশের স্বার্থে প্রাণ বাজি রাখার কথা নয়। অথচ, তাঁর যা পাণ্ডিত্য, যে কোনও বিষয় নিয়েই কথা বলতে পারতেন। আসলে, অল্পবিদ্যা সবসময়ই ভয়ঙ্করী। প্রকৃত জ্ঞানীরাই এমন সরল হতে পারেন। একেবারেই আটপৌরে সভা। কিন্তু মন ছুঁয়ে যাওয়ার মতো কথা।

পথের পাঁচালীর টাকা এসেছিল পিডব্লুডি থেকে!‌

সংহিতা বারুই পথের পাঁচালী ছবির পরিচালক কে, সবাই জানেন। কিন্তু এই ছবির প্রযোজক কে?‌ অনেকেরই হয়ত অজানা। সত্যিই তো, প্রযোজককে নিয়ে কে আর মাথা ঘামায়!‌ কোনও সন্দেহ নেই, বাংলা ছবিতে...

‌একটি পেরেকের কাহিনী

বিধানবাবুর জীবনী হয়ত অনেকেই লিখেছেন। তাতে নিশ্চিতভাবেই অনেক অজানা তথ্য আছে। কিন্তু এমন সহজ সরলভাবে আর কেউ তুলে ধরতে পেরেছেন!‌ মনে হয় না। বইটি সবার পড়া উচিত। দ্রুত পড়ে ফেলুন। ‌একটি পেরেকের কাহিনী পড়ে লিখলেন উত্তম জানা।