লাল সেলাম লেপচা খা

দুর্গম পথ পেরিযে এক রূপকথার দেশে।বক্সা ফোর্ট পেরিয়ে ছোট্ট একটি গ্রাম লেপচা খা। পাহাড়ি সেই উপত্যকা থেকে ঘুরে এসে কলম ধরলেন সৌম্যদীপ সরকার ।।

যেখানে নেতাজি খেতেন পেঁয়াজি

একটি চপের দোকান। কত ইতিহাসের নীরব সাক্ষী! এখানেই নিয়মিত চপ, পেঁয়াজি খেয়ে যেতেন নেতাজি। তাই নেতাজির জন্মদিনে এই দোকানে সব কিছু ফ্রি। শতবর্ষের দোরগোড়ায় থাকা সেই দোকানকে নিয়ে লিখলেন স্বরূপ গোস্বামী।

হেমিংওয়ের বাড়িতে বাংলা বই!

মধুজা মুখোপাধ্যায় আচ্ছা ধরুন আপনি হলেন আমার মতো একজন হোমসিক মানুষ।  সেখানে নিজের দেশ থেকে বহুদূরে আমেরিকার এক ছোট্ট শহরে একজন আমেরিকান লেখকের বাড়ি বেড়াতে গিয়ে যদি তার শোবার ঘরে কাঁচের দেওয়াল...

জলের দুনিয়ায় ভরসার ঠিকানা

আপনি যে জল খাচ্ছেন, সেটা কতটা নিরাপদ?‌ জলের মধ্যে আর্সেনিক নেই তো ?‌ আর্সেনিক যদি নাও থাকে, আয়রন থাকতেই পারে। খালি চোখে আপনি হয়ত বুঝতেও পারবেন না। এমনকি সেই জল...

ক্যাশলেস

খুচরোর আকাল। ব্যাঙ্ক, এটিএমে লম্বা লাইন। কীভাবে সামাল দিচ্ছেন মধ্যবিত্ত। একটি গল্পে উঠে এল সেই ছবিটা। এই সময়ের পটভূমিতে লিখেছেন সব্যসাচী কুণ্ডু।

বেড়িয়ে এলেন? লিখে ফেলুন

  অনেকেই ভ্রমণ পর্ব সেরে ফেলেছেন। পুজোর ছুটিতে কে কোথায় গিয়েছিলেন ? কেমন লাগল ? সেই অনুভূতি মেলে ধরতে চান ? তাহলে লিখে পাঠিয়ে দিন বেঙ্গল টাইমসে। হয়ত পুজোয় যেতে...

যাঁরা সঞ্চয় করছেন, সত্যিই তাঁরা নমস্য ব্যক্তি

আমরা হলাম সেই মধ্যবিত্ত, যারা দিনরাত মন্ত্রীদের গালমন্দ করি। এদিকে, নিজের ছোট্ট সংসার চালাতে হিমশিম খেয়ে উঠি। এদিক সামলাতে গিয়ে ওদিকটা বেসামাল হয়ে যায়। ছেলের আবদার মেটাতে গিয়ে বউয়ের ‌চাওয়াটার মূল্য দিতে পারি না। সারাক্ষণ দ্বিধাদ্বন্দ্বের রাস্তায় হাঁটতে গিয়ে কত জানা–‌অজানা ঠোক্কর খেয়ে বসি। একটা ছোট্ট ভুলের খেসারত হিসেবে আরও কত ভুলকে ডেকে আনি। যাঁদের ‘‌দিন আনি দিন খাই’ অবস্থা, তাঁদের কথা বাদ দিন। যাঁরা মাস মাইনের চাকুরে, বাইরে থেকে দেখে যাঁদের আপাতভাবে সচ্ছল বলেই মনে হয়, তাঁদের সংসারে কখনও উকি দিযেছেন ?‌ তাঁর আয় হয়ত মাসে তিরিশ হাজার টাকা। আমরা ভেবে নিই,‌ মাস গেলে তিরিশ হাজার ঢুকছে, মাত্র তিনটি লোক, কী এমন খরচা!‌ নিশ্চয় অনেক টাকা জমেছে। কিন্তু তাঁর যে নাভিঃশ্বাস উঠছে, সে খবর কজন রাখি! রাজ্য সরকারী কর্মী, কেন্দ্রের কর্মী, নিউক্লিয়ার ফ্যামিলি, যৌথ পরিবার, স্বামী–‌স্ত্রী দুজনের চাকরি, নিঃসন্তান, ছেলে–‌মেয়ে কলেজ পড়ুয়া। এমন নানা ‌দম্পতির সঙ্গে কথা বলা হল। সংসারের খরচের ছবিটা একটু বোঝার চেষ্টা। আসুন, টুকরো টুকরো খরচের হিসেবগুলোয় একটু চোখ মেলানো যাক। সব জায়গায় খরচগুলো একরকম নয়। শহরের সঙ্গে আধা শহরের ফারাক আছে। ছোট পরিবারের সঙ্গে বড় পরিবারের ফারাক আছে। রুচি ও অভ্যেসগত কারণেও ফারাক অনেকটা বেড়ে যায়। কোনও খরচটা একেবারেই অনিবার্য। আবার কোথাও কোথাও হয়ত একটু লাগাম টানা যায়। বিষয় ধরে ধরে একটু আলোচনা করা যাক।

মোয়ার সেকাল একাল

মোয়া মানেই উঠে আসে জয়নগরের নাম। দুটোই যেন সমার্থক। কিন্তু মোয়ার আসল রাজধানী মোটেই জয়নগর নয়। এই জয়নগর ব্র্যান্ডের আড়ালেই হারিয়ে গেছে বহরু। যাই যাই শীতের আমেজে সেই জয়নগর আর বহরু থেকে ঘুরে এলেন সংহিতা বারুই।

খাজুরাহোঃ অশ্লীল নয়, অলৌকিক

তোর্সা চ্যাটার্জি কোনও ঐতিহাসিক শহর, যত নিরিবিলি হয় ততই ভালো। ধরুন দিল্লি বেড়াতে গেছেন। কাবুলি দরওয়াজার সামনে দাঁড়িয়ে ভাবার চেষ্টা করছেন, এই জায়গাতেই বাহাদুর শাহ জাফরের পুত্রদের খুন করা হয়েছিল,...

বড়দিনের ছুটিতে শিমূলতলা

দাদার কীর্তির শুটিং হয়েছিল কোথায় ? ঠিক ধরেছেন, শিমূলতলায়। একসময় এই শিমূলতলাই ছিল বাঙালির কাছে ‘পশ্চিম’। হাওয়া বদল করতে ভিড় জমাতেন অনেকে। প্রকৃতির অপার সৌন্দর্য নিয়ে এখনও সে হাতছানি দিয়ে ডাকছে। সেই ডাকে সাড়া দেবেন না ? তার আগে শান্তনু ব্যানার্জির এই লেখাটি অবশ্যই পড়ুন।।