হারিয়ে যাওয়া সিরিয়ালের নস্টালজিয়া
সিরিয়াল মানে কিন্তু এমনটা ছিল না। বছর দশেক আগেও বেশ উপভোগ্য কিছু সিরিয়াল হত। এখন যাঁরা সিরিয়ালে সকাল থেকে সন্ধে ডুবে আছেন, তাঁদের প্রতি সত্যিই করুণা হয়। তাঁরা আসল সিরিয়ালের স্বাদ বোধ হয় পাননি।
সিরিয়াল মানে কিন্তু এমনটা ছিল না। বছর দশেক আগেও বেশ উপভোগ্য কিছু সিরিয়াল হত। এখন যাঁরা সিরিয়ালে সকাল থেকে সন্ধে ডুবে আছেন, তাঁদের প্রতি সত্যিই করুণা হয়। তাঁরা আসল সিরিয়ালের স্বাদ বোধ হয় পাননি।
রাষ্ট্রের কাছে কিশোর ছিলেন ব্রাত্য। কিন্তু ফিল্মফেয়ার! হিসেবে বলছে, আটবার এই পুরস্কার পেয়েছেন। কিন্তু যে গানগুলোর জন্য পেলেন, আর যে গানগুলোর জন্য পেলেন না, তা একবার মিলিয়ে দেখুন। তাহলেই বুঝতে পারবেন, ফাঁকিটা কোথায়। বছর ধরে ধরে, সেই হিসেবটাই মেলে ধরলেন কুণাল দাশগুপ্ত।।
একটা দার্জিলিংয়ের আড়ালে আরও কত জনপদ রয়ে গেল। আমরা কতটুকুই বা খোঁজ রাখি। আমরা শুধু দার্জিলিংয়ে গিয়ে ভিড় জমাই। নাম না জানা কত ঠিকানা আমাদের অজানাই থেকে যায়। লিখেছেন তিস্তা ঘোষাল।
একবার শান, বাবুলের বাংলা গান শুনুন। আর একবার লতার বাংলা গান শুনুন। সুর, তাল, লয়ের তুলনা করছি না। শুধু উচ্চারণের তুলনা করছি। বলুন তো কার গান বেশি বাংলা ? কার উচ্চারণ বেশি বাঙালি ? অবশ্যই লতার।লিখেছেন রাহুল বিশ্বাস।।
কয়েকদিন সেলফি তোলা, ঘোরাঘুরি করা, ফেসবুকে ছবি দেওয়া— এসব থাকবে। মোহ কেটে যেতে সময় লাগবে না। যে বিয়ে কার্যত কোর্টের নির্দেশে হয়, সেই বিয়ে টিকতে পারে না। আবার হয়ত সৌম্যজিতের নামে নতুন কোনও মামলা হবে। মোদ্দা কথা, এই বিয়ে ভাঙতে বাধ্য।
মৃত্যু এখন রীতিমতো ইভেন্ট। তাই আর মৃত্যু পর্যন্ত তর সয় না চ্যানেলগুলির। সকাল থেকেই স্টুডিও–তে শুরু হয়ে গেল স্মৃতিচারণ পর্ব। সন্ধে পর্যন্ত আর অপেক্ষা করা গেল না। বাজপেয়ী জানতেন, সংযম কাকে বলে। কিন্তু তাঁর মৃত্যুতে মিডিয়া দেখিয়ে দিল, সংযম–শিষ্টাচার কীভাবে বিসর্জন দিতে হয়। লিখেছেন অজয় কুমার।।
বাজপেয়ীর সঙ্গে কার কেমন সম্পর্ক ছিল, তা নিয়ে যে যা পারছেন, বলে যাচ্ছেন। তিনি নাকি সবার ঘনিষ্ঠ ছিলেন। তবু কেউ কেউ তাঁর সরকার থেকে সমর্থন তুলে নিয়েছিলেন। এতই যদি ভাল সম্পর্ক, তাহলে সরকার ছেড়ে বেরিয়ে আসতে হল কেন ? লিখেছেন প্রসেনজিৎ বর্মণ।
উন্নয়ন আর সৌজন্যের হাত থেকে রেহাই নেই। সুভাষ মুখুজ্জে থেকে সোমনাথ চাটুজ্জে। সুনীল গাঙ্গুলি থেকে সুচিত্রা সেন। এখনও সময় আছে। সৌমিত্র চাটুজ্জে, নীরেন চক্কোত্তিরা সাবধান হোন। আরও কারও কারও জন্য বিশেষ ছাড়। খোলা হচ্ছে ‘সৌজন্য প্রতিরোধী প্রশিক্ষণ কেন্দ্র’। এমন অভিনব আইডিয়া নিয়ে দুরন্ত লেখা রবি করের।
লালকেল্লার মঞ্চ বিরোধীদের আক্রমণের জায়গা নয়। এই সহজ শিক্ষাটাই এখনও আয়ত্ব করতে পারেননি। সারাক্ষণ শুধু নিজেই নিজের ঢাক পিটিয়ে গেলেন। এর আগেও তো অনেক প্রধানমন্ত্রী ভাষণ দিয়েছেন। অন্য দলের প্রধানমন্ত্রীদের কথা ছেড়ে দিন, নিজের দলের অটল বিহারী বাজপেয়ীর ভাষণ শুনুন। তাহলেই তফাতটা বুঝতে পারবেন। লিখেছেন বিনায়ক বন্দ্যোপাধ্যায়।
বিদেশের মাটিতে আমরা এখনও হেরেই চলি। অথচ, বিদেশের মাটিতে জিততে শিখিয়েছিলেন ওয়াদেকার। তাও আবার ওয়েস্ট ইন্ডিজের মতো দলকে সিরিজ হারানো। গাভাসকারের অভিষেক তাঁরই নেতৃত্বে, ভারতের প্রথম একদিনের ম্যাচেও নেতা তিনিই। কোচ, নির্বাচক হিসেবেও বেশ সফল। নিঃশব্দেই বিদায় নিলেন এই মানুষটি।