সেলফিতে আপনাকে বিচ্ছিরি লাগে
সত্যিই কি সেলফি তুললে আপনাকে সুন্দর লাগে? আপনি যতটা সুন্দর, তার থেকে অনেক খারাপ লাগে। এই সহজ সত্যিটা কি আপনাকে কেউ জানিয়েছে? জানায়নি। তাহলে, আপনার ভাল বন্ধুর সত্যিই অভাব। লিখেছেন তৃষাণ সেনগুপ্ত।।
সত্যিই কি সেলফি তুললে আপনাকে সুন্দর লাগে? আপনি যতটা সুন্দর, তার থেকে অনেক খারাপ লাগে। এই সহজ সত্যিটা কি আপনাকে কেউ জানিয়েছে? জানায়নি। তাহলে, আপনার ভাল বন্ধুর সত্যিই অভাব। লিখেছেন তৃষাণ সেনগুপ্ত।।
একে একে পুজো সংখ্যা বেরোচ্ছে। কিন্তু এবার থাকছে না পাণ্ডব গোয়েন্দা। বাবলু–বিলু–ভোম্বলদের অ্যাডভেঞ্চার কাহিনীর স্বাদ পাবে না বাঙালি! কেন লিখছেন না লেখক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়। সেই উত্তর খুঁজতেই তাঁকে ফোনে ধরলেন সংহিতা বারুই।
একটা দলের জেলা সভাপতি জানেন না, কে হবেন সভাধিপতি, কে হবেন সহকারী সভাধিপতি। অন্যান্য নেতা–মন্ত্রীরাও জানেন না। আবার তাঁরা ঠিক করতে গেলেও বিপদ। কারণ, তাঁদের নির্দেশ কে মানবেন আর কে মানবেন না বলা মুশকিল। যাঁরা নির্বাচিত সদস্য, তাঁদের মতামতেরও কোনও মূল্যই নেই।
আপনার চারপাশের চেনা জগৎ থেকে একেবারেই আলাদা— লেপচা জগৎ। যেখানে মেঘ এসে হারিয়ে যায় পাইনের বনে। উদাসী সকাল ভুলিয়ে দিয়ে যায় জীবনের নানা গ্লানি। ওই দূরে কাঞ্চনজঙ্ঘা, সেও নিজের খেয়ালে ডানা মেলেছে। মনে পড়বে মান্না দে–র সেই গান, আমার ইচ্ছে করে শূন্যে উঠে/ মেঘের উপর দিয়ে হাঁটি।
বিচক্ষণ সুভাষ নিশ্চয় দেওয়ালের লিখন পড়তে পারছেন। কী জানি মনে মনে হয়ত ভাবছেন, খালিদের সঙ্গে ওই আচরণ করা উচিত হয়নি। বিশেষ করে সুভাষ ভৌমিক যিনি নানা কর্তাদের নানা অন্যায়ের বিরুদ্ধে লড়ে গেছেন, তিনি খালিদ–বিদায় চিত্রনাট্যে এভাবে ক্রীড়নক হয়ে উঠবেন, সত্যিই ভাবা যায়নি। হয়ত সেই কারণেই আজ সুভাষের পাশে দাঁড়ানোর লোক নেই।
মাঝেরহাটের পর ফাঁসিদেওয়া। আবার সেই সেতু ভেঙে পড়া। কিন্তু মন্ত্রীরা কতটা দায়িত্ব জ্ঞানহীন হতে পারেন, তা আবার বোঝা গেল। যেই না ব্রিজ ভেঙে পড়ল, অমনি বাম সরকারের ওপর দায় চাপিয়ে দেওয়া হল।
এভাবেই শুরু এক আশ্চর্য নির্মাণ…বিশ্বসাহিত্যের অন্যতম কিশোর ক্ল্যাসিক “চাঁদের পাহাড়”। আর হ্যাঁ, ছাত্রদের চোখের মনি এই গরীব মাস্টার-ই অমর কথাশিল্পী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। শিক্ষক দিবসে ছাত্র–শিক্ষক সম্পর্কের এক অজানা কাহিনী।
স্কুল জীবনে ভালো মেয়ে ছিলাম। শুধু পড়াশোনায় নয়, দেখতেও। আমাদের দেশে ভালো মেয়ে হওয়ার প্রধান ক্রাইটেরিয়া হল প্রেম না করা। যারা প্রেম করে তারা খুব খারাপ। আমিও সেটাই ভাবতাম। তাই প্রেম থেকে শত হস্ত দূরে থাকতাম। তার ওপর বাবা মা আমাকে ভর্তি করেছিল মেয়েদের স্কুলে। আর স্কুলটা বাড়ির একেবারে কাছে। এমনকি কোচিঙেও পড়তে যেতাম না, স্যারেরা বাড়িতে পড়াতে আসত। তাই যাওয়া আসার পথে ছেলেরা পিছনে ঘুরঘুর করবে, তা হত না।
যদি কেউ বলেন স্কুল পালিয়ে সিনেমা দেখা আমার উচিত হয়নি, তা হলে বলব দোষটা আমার নয়। যদি ওই সিঁড়িতে বসার শাস্তি না থাকত তা হলে আমি স্কুলেই যেতাম, একটু লেট হলেও যেতাম।আজ শিক্ষক দিবস। সেই উপলক্ষ্যে একটি ভিন্নস্বাদের লেখা।