বিরাট, অনুষ্কার কাজই হল রোজ নিজেদের ছবি সাঁটিয়ে যাওয়া। আর কাগজগুলোও বলিহারি। রোজ সেই ছবি ফলাও করে ছাপছে। একটা মাত্র পাতা, তাও ওই ছবি ছেপে ভর্তি করতে হবে! আসলে, বিকল্প ভাবনার বড় অভাব। কঠিন সময়ে কাগজগুলি চ্যালেঞ্জ নেওয়ার চেষ্টাই করল না। লিখেছেন সরল বিশ্বাস।
সত্যিই কি জ্ঞানবন্ত নিজের দায়িত্বে এমন সিদ্ধান্ত নিলেন? নাকি বিশেষ অনুমতি নিতে হয়েছিল ? দ্বিতীয়টার সম্ভাবনাই বেশি। মুখ্যমন্ত্রীকে না জানিয়ে এতবড় সিদ্ধান্ত নেওয়ার এক্তিয়ার জ্ঞানবন্তের নেই। সেক্ষেত্রে বলা যায়, মুখ্যমন্ত্রী চেয়েছেন বলেই তাঁর গান বাজানোর ফতোয়া জারি করা হয়েছে।
কোনও বাঙালিকে জিজ্ঞেস করুন, জোড়াসাঁকোয় গেছে কিনা। অধিকাংশ লোক এমন ভান করবে যেন কতই ব্যস্ত! কেউ কেউ লকডাউনের অজুহাত দেখাবেন। মোদ্দা কথাটা হল, অধিকাংশ বাঙালিই ও পথ মাড়ায় না। তার থেকে বাঙালি বোধ হয় মদের দোকানে লাইন দিতেই বেশি ব্যস্ত।
রবি ঠাকুরের লেখা পড়ি আর নাই পড়ি, তাঁর বিয়ে নিয়ে, বউ নিয়ে, চরিত্র নিয়ে আমাদের কৌতূহলের অন্ত নেই। রবীন্দ্র জয়ন্তীতেও সেই কৌতূহল থেমে নেই। লিখেছেন ময়ূখ নস্কর।
রবীন্দ্রনাথ এমন একটা বিষয়, যাকে ছাড়া চলে না। ঘর সাজাতে রবি ঠাকুর। নিজেকে বুদ্ধিজীবী জাহির করতেও ভরসা সেই রবি ঠাকুর। ট্রাফিক সিগনালেও তিনি, রেস্তোরাঁর মৃদু মন্দ আলোতেও তিনি। তাঁর নিস্তার নেই। লিখেছেন অন্তরা চৌধুরি।
এমন একজন মানুষের শতবর্ষ। কতকিছুই না হতে পারত! হাজার হোক, সত্যজিৎ রায় বলে কথা। যদি লকডাউন না হত, বাংলাজুড়ে রীতিমতো উৎসবের চেহারা নিত। নন্দনে সাতদিন ধরে চলত রেট্রোস্পেক্টিভ। হোর্ডিংয়ে ছেয়ে...
জটায়ু আসলে কে? অনেকে টেনে আনবেন রামায়ণের কথা। অনেকে বলবেন, সত্যজিৎ রায়ের তৈরি চরিত্র। ফেলু, তোপসের নামও চলে আসবে। কেউ বলবেন সন্তোষ দত্ত। আসলে, তিনি অন্য একজন। কে ? ফাঁস করলেন স্বয়ং জটায়ু। লিখেছেন ময়ূখ নস্কর।
সত্যজিৎ চাইছিলেন নতুন এক কণ্ঠ, যা শান্তিনিকেতনী সংস্কৃতি থেকে অনেক দূরের। তাই ডাক পড়ল কিশোরের। বাকিটা ইতিহাস। আমি চিনি গো চিনি এত জনপ্রিয়তা পেত কিশোর না গাইলে! লিখেছেন কুণাল দাশগপুপ্ত।
কোনও স্ক্রিপ্ট বা গল্প লিখলে সবার আগে পড়ে শোনাতেন স্ত্রী বিজয়া রায়কে। পথের পাঁচালীর আগে নিজের গয়না তুলে দিয়েছিলেন সত্যজিতের হাতে। বিশপ লেফ্রয় রোডের বাড়িতে গিয়ে এমন অনেক অজানা কথা জেনে এলেন সংহিতা বারুই।
আগে দেখা। পরে পড়া। ফলে, পড়তে গিয়ে দেখা ছবিটাই ভিড় করে। যেমন জটায়ুর কথা পড়তে গিয়ে মনে পড়ে সন্তোষ দত্তর কথা, সমাপ্তি পড়তে গিয়ে ভেসে ওঠে অপর্ণা সেনের মুখ। অস্তিত্ব আর অভ্যাসের সঙ্গে এভাবেই জড়িয়ে আছেন সত্যজিৎ রায়। তাঁর জন্মদিনে তাঁকে মুগ্ধতা মাখানো খোলা চিঠি। লিখলেন অন্তরা চৌধুরি।